ফুটবল

‘মাথা উঁচু রাখো, তোমরা দারুণ টুর্নামেন্ট পার করেছ’

অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ

আন্তর্জাতিক ফুটবল ম্যাচে খেলোয়াড়দের উত্তেজনাপূর্ণ সংঘর্ষ ও জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল মাঠে দুই দলের খেলোয়াড়রা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে একে অপরের সাথে সংঘর্ষ করছে, একজন খেলোয়াড় জয় উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে এসে হার।  আর্জেন্টাইন যুবাদের সপ্তম বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছে। চিলির সান্তিয়াগোতে তাদের ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে মরক্কো। হারের পর স্বদেশী যুবাদের সাহস জুগিয়েছেন লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবদন্তি বার্তা দিয়েছেন মাথা উঁচি রাখার।

মেসি ইনস্টাগ্রামে আর্জেন্টাইন অনুজদের নিয়ে লিখেছেন, ‘ছেলেরা, তোমরা মাথা উঁচু রাখো, দারুণ বিশ্বকাপ খেলেছ। যদিও আমরা চেয়েছি তোমাদের হাতে বিশ্বকাপ দেখতে। আকাশী-সাদাকে হৃদয়ে ধারণ করে তোমরা যা দিয়েছ তাতে গর্বিত।’

ঘানার পর প্রথম আফ্রিকান দেশ হিসেবে কোন বিশ্বকাপ জিতেছে মরক্কো। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনাল হারের স্মৃতি আছে তাদের। অনূর্ধ্ব-২০ দল এনে দিল বিশ্বকাপ শিরোপা।

ইয়াসির জাবিরি দুই গোল করে মরক্কোর জয়ের নায়ক। যেখানে প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা, যাদের ঝুলিতে আছে ছয়টি যুব বিশ্বকাপ ট্রফি।

মেসি আর্জেন্টিনার হয়ে ২০২২ কাতার বিশ্বকাপ জিতেছেন। ২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছিলেন তিনি। নেদারল্যান্ডসে সেবারের আসরের ফাইনালে আফ্রিকার নাইজেরিয়াকে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ ঘরে তুলেছিল আলবিসেলেস্তে যুবারা। ফাইনালে স্পটকিক থেকে মেসি করেছিলেন দুই গোল। পুরো আসরে করেছিলেন ছয় গোল।

বিষয়:অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আর্জেন্টিনা মরক্কো লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…