চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজয়ী সতীর্থদের সোনায় মোড়ানো আইফোন দিচ্ছেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বজয়ী ফুটবল দলের সোনায় মোড়ানো আইফোনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছুই অর্জন করেছেন লিওনেল মেসি। বাকি ছিল আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো। গতবছর সেই স্বপ্নও পূরণ করেছেন। কাতারে মরুর বুকে উঁচিয়ে ধরেছেন বিশ্বকাপের সোনালী ট্রফি। দলীয় প্রচেষ্টায় বিশ্বকাপজয়ী হয়েছেন মেসি, কথাটি অনেকবার বলেছেন শিরোপা জয়ের পর থেকে। প্রচেষ্টার সেই সতীর্থ-কোচিংস্টাফদের এবার উপহার দিচ্ছেন সোনায় মোড়ানো আইফোন।

কাতার বিশ্বকাপে দলের সঙ্গে যেসব খেলোয়াড় ও স্টাফরা ছিলেন, তাদের সবাইকে এই উপহার দিচ্ছেন এলএমটেন, ব্রিটিশ সংবাদমাধ্যম সান জানাচ্ছে এই খবর। সবমিলিয়ে ৩৫ জনের জন্য ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো আইফোন অর্ডার করেছেন ৩৫ বর্ষী মেসি।

স্বর্ণের প্রলেপ দেয়া এসব আইফোনের জন্য এক লাখ ৭৫ হাজার ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা খরচ করেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। আইফোনগুলোর ছবিও প্রকাশ করেছে ডিজাইনকারী প্রতিষ্ঠান আইডিজাইন।

Banglabid

ছবিতে দেখা যাচ্ছে প্রতিটি ফোনে খেলোয়াড়দের নাম, জার্সি নম্বর এবং আর্জেন্টিনার লোগো খোদাই করা। সতীর্থদের সঙ্গে গর্বিত মুহূর্তটি উদযাপন করতেই বিশেষ কিছু আয়োজন মেসির। যা তিনি বিশ্বকাপ শেষেই সিদ্ধান্ত নিয়েছিলেন।

আইডিজাইন গোল্ডের সিইও বেঞ্জামিন লিওনস বলেছেন, ‘লিওনেল মেসি শুধু সর্বকালের সেরা ফুটবলারই নন, তিনি আমাদের আইডিজাইন গোল্ডের অন্যতম বিশ্বস্ত গ্রাহক। বিশ্বকাপের কিছুদিন পরই তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।’

‘মেসি সেসময় আমাকে বলেছিলেন দারুণ এ জয় উদযাপনের জন্য সব খেলোয়াড়কে বিশেষ কোনো উপহার দিতে চান, তখনই তাকে সোনার তৈরি কাস্টমাইজ আইফোনের পরামর্শ দিয়েছিলাম। তিনি আমার পরামর্শটি পছন্দ করেছিলেন।’

Reneta

কাতারে দলগত পারফরম্যান্সে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপাখরা কাটায় আলবিসেলেস্তেরা। যে কারণে মেসির স্বপ্ন পূরণের যারা ছিলেন সবাইকে তিনি উপহারটি দেবেন। দুর্দান্ত এই দলটিকে নিয়ে কোপা আমেরিকা, ফিনালিস্সিমা ট্রফিও জিতেছেন মেসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইফোনআর্জেন্টিনাকাতার বিশ্বকাপ ২০২২মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT