চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালান্ডের চোখে সর্বকালের সেরা মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও ভিনিসিয়াস ফুটবল ম্যাচে একসাথে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মৌসুম দারুণ কাটিয়েছিলেন আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার পর প্রথম মৌসুমেই একের পর এক রেকর্ড নিজের পাশে যোগ করেছেন। ক্লাবকে ট্রেবল জিতিয়ে ছিলেন ব্যালন ডি’অর এবং ফিফা সেরা ফুটবলারের দৌড়েও। তাকে টেক্কা দিয়ে দুটো পুরস্কারই জিতে নেন বিশ্বজয়ী লিওনেল মেসি। নরওয়েজীয় তারকা মনে করেন, সর্বকালের সেরা মেসির অবসরের পরই কেবল ব্যালন ডি’অর জেতা সম্ভব হবে তার।

ম্যানচেস্টার সিটিতে অবিস্মরণীয় অবদান রাখার পরও হালান্ড ব্যালন ডি’অর কিংবা ফিফা সেরা পুরস্কার না জেতায় আলোচনা-সমালোচনা হয়েছিল অনেক। সম্প্রতি সংবাদ সম্মেলনে হালান্ডের সামনেও আসে একই প্রসঙ্গ।

অন্যকেউ সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার জিততে হলে কিংবদন্তি মেসিকে বুট জোড়া তুলে রাখতে হবে কিনা? এমন প্রশ্নে সবাইকে অবাক করেছেন তরুণ তারকা ফুটবলার।

২৩ বর্ষী হালান্ড বলেছেন, ‘ভালো প্রশ্ন। তবে আমি জানি না। এখানে আমি সবকিছুই (ট্রেবল) জিতেছি, কিন্তু আমার বয়স সবে ২৩। এখনও আরও অনেক কিছুই জিততে চাই। এখন পর্যন্ত মেসি সর্বকালের সেরা খেলোয়াড়, হয়তো অন্যকাউকে সেরা হিসেবে বিবেচনা করতে হলে তাকে অবসর নিতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলমেসিম্যানসিটিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

জুমার দিনে সূরা কাহাফ পড়ার ফজিলত: কেন এই আমল এত গুরুত্বপূর্ণ?

আগস্ট ৭, ২০২৬

বিমানবন্দরে সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল

আগস্ট ৭, ২০২৬

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাম: মৃত্যু-আক্রান্তে যেভাবে শীর্ষস্থানে বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT