ফুটবল

মেসির ছেলে সিরোর গোলে চ্যাম্পিয়ন মিয়ামি

খুশি বালক চ্যাম্পিয়ন মিয়ামি ট্রফি জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বালকটি মিয়ামি ট্রফি জয় উদযাপন করছে, পেছনে পিঙ্ক ব্যাকড্রপ ও ট্রফির ছবি দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির গোলে সাফল্য পাচ্ছে মূল দল ইন্টার মিয়ামি। যোগ দেয়ার পর অসাধারণ সব সাফল্য এনে দিয়েছেন দলকে। এবার সেই পথেই হাটলেন মেসির ছেলে সিরো মেসি। তার জোড়া গোলে অনূর্ধ্ব-৮ চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে ইন্টার মিয়ামি। 

মেসি-আন্তোনেল্লা রোকুজ্জোর ছোট ছেলে সিরো মেসি। তিনি আপাতত খেলছেন ইন্টার মিয়ামির যুব দলে। রয়্যাল ক্যারিবিয়ান ড্রিমস কাপ-২০২৬ এর ফাইনালে করেছেন দুই গোল। এ পারফরম্যান্সের সুবাদে জিতে নিয়েছেন আসর সেরা খেলোয়াড়ের তকমা।

সিরোর ক্যারিশমাটিক পারফর‌ম্যান্সে দল জিতেছে ১০-২ গোলের বিশাল ব্যবধানে। ফাইনালে ইন্টার মিয়ামির প্রতিপক্ষ ছিল ওয়েস্টন এফসি। পুরো আসরজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স করে তার দল ইন্টার মিয়ামিকে ফাইনালে তুলতে সাহায্য করেছেন।

আসরে সিরো মেসি শুধু আসর সেরার পুরস্কার জেতেননি, সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছেন তিনি। ফাইনাল শেষে সুইডিশ কিংবদন্তি জ্লাতান তার হাতে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার তুলে দেন। সিরোর সাম্প্রতিক অ্যাকাডেমি পরিসংখ্যান অনুযায়ী তিনি ৪৩ ম্যাচে ৩২টি গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছেন।

বিষয়:আর্জেন্টিনা ইব্রাহিমোভিচ মিয়ামি মেসি সিরো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…