চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৩ সালে মেসির সেরা পাঁচ মুহূর্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কাতারে মরুর বুকে ২০২২ সালে বিশ্বকাপ উঁচিয়ে ৩৬ বছরের খরা কাটিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসি বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করেছেন। ঝলমলে ক্যারিয়ারে সম্ভাব্য সকল শিরোপা জয়ের মধ্য দিয়ে ষোলোকলা পূর্ণ করেছেন আলবিসেলেস্তে কিংবদন্তি। বিশ্বজয়ের পরের বছর ইউরোপ ছেড়ে মেসি পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকালের ক্লাব ইন্টার মিয়ামিতে। সেখানেও অর্জনের খাতা খুলে নতুন ইতিহাস আর রোমাঞ্চের পসরা সাজিয়েছেন। এক নজরে দেখে নেয়া যাক ২০২৩ সালে মেসির সেরা পাঁচ মুহূর্ত।

৮০০ গোল
কাতার বিশ্বকাপের পর গত মার্চে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। তিন তারকাখচিত জার্সি পরে নেমেছিল বিশ্বচ্যাম্পিয়ন দলটি। একচেটিয়া প্রাধান্য দেখানো ম্যাচে জয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামার বিপক্ষে ২-০ গোলের জয়ে মেসি পা রাখেন নতুন মাইলফলকে।

আর্জেন্টিনার মাঠ এল মনুমেন্টাল স্টেডিয়ামে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৮০০ গোলের মালিক হন মেসি। ওই ম্যাচে জয়-পরাজয় ছাপিয়ে মেসি-ডি মারিয়ারা মেতে ওঠেন বিশ্বকাপ জয়ের আনন্দ দেশের মানুষের সঙ্গে ভাগাভাগি করতে।

মেসি পাঁচবার বিশ্বকাপ খেললেও সোনালী ট্রফিটি অধরাই ছিল। ২০১৪ সালে ফাইনালের মঞ্চে পৌঁছে শিরোপা উঁচিয়ে ধরতে পারেননি। সেটির ৮ বছর পর এমন অর্জন, পানামা ম্যাচের পর মাঠে থেকেই দেশের মানুষকে ধন্যবাদ দিতে ভোলেননি ৩৬ বর্ষী মহাতারকা।

মিয়ামিতে অভিষেক ম্যাচে দুর্দান্ত ফ্রি-কিকে গোল
ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামি জার্সিতে অভিষেক ম্যাচ রাঙান মেসি। গত জুলাইয়ে ক্রুজ আজুলের বিপক্ষে শেষ মুহূর্তে ফ্রি-কিক জাদুতে দলকে এনে দেন দারুণ জয়। হারের বৃত্ত থেকে বের করে জয়ের মুখ দেখান আর্জেন্টাইন অধিনায়ক। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটি ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

Reneta

ওই ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। ২০ হাজারের বেশি উপস্থিত সমর্থককে হতাশ করেননি মহাতারকা। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দেখান ট্রেডমার্ক ফ্রি-কিক জাদু। মেসির গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বার্সার সাবেক কোচ জেরার্ডো মার্টিনোর দল।

LIONEL ANDRÉS MESSI IS NOT HUMAN. pic.twitter.com/2mBDI41mLy

— Major League Soccer (@MLS) July 22, 2023

মিয়ামির হয়ে প্রথম শিরোপা জয়
ইন্টার মিয়ামির ইতিহাসে প্রথমবার কোনো শিরোপা আসে লিওনেল মেসির হাত ধরে। গত আগস্টে জিওডিস পার্কে লিগস কাপের ফাইনালে ন্যাশভিলকে পেনাল্টি শুটআউটে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় ২০১৮ সালে মেজর সকারে আত্মপ্রকাশ করা ক্লাব মিয়ামি। প্রথমার্ধে গোলের দেখা পান কাতার বিশ্বকাপজয়ী মেসি। নতুন ক্লাবে এসে প্রথম ৭ ম্যাচে গোল করেছিলেন ১০টি।

মেজর লিগ সকারে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ক্লাবটি বাজিমাত করে জিতে নেয় শিরোপা। ১০-৯ ব্যবধানে শিরোপা জেতে তারা। ক্লাবের প্রথম শিরোপার সঙ্গে মেসি পান সর্বোচ্চ গোল স্কোরার, ফাইনালসেরা ও টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের সম্মান।

ব্রাজিলের মাঠে আর্জেন্টিনার জয়
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে গত মাসে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হারে ব্রাজিল। ৬৯ বছর পর এ মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের কোনো ম্যাচ হারে সেলেসাও দলটি। ২০২১ কোপা আমেরিকার ফাইনালের পর আবারও ব্রাজিলকে হারায় মেসি বাহিনী।

এস্তাদিও মারাকানায় ম্যাচ শুরুর আগে অবশ্য দুদলের সমর্থকদের মধ্যে মারামারি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুদলের সমর্থকদের লাঠিপেটা করে পুলিশ। ব্রাজিলের পুলিশের আচরণের কড়া সমালোচনা করেছিলেন বিশ্বজয়ী মেসি।

অষ্টম ব্যালন ডি’অর
৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেয়ার কারিগরের স্বীকৃতি হিসেবে করিম বেনজেমা ও কাইলিয়ান এমবাপেকে হারিয়ে গত মৌসুমে ফিফা বর্ষসেরা খেলোয়াড় হন এলএম টেন। কোপা আমেরিকা ও কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে জেতানো মহাতারকার ব্যক্তিগত অর্জনে যুক্ত হয় বছরের সেরা আরেকটি মুহূর্ত ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জয়।

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ড। এমনকি দৌড়ের সেরা তিনে ছিলেন মেসির সাবেক সতীর্থ কাইলিয়ান এমবাপেও। বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয় যার দেশ ফ্রান্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাপানামাব্রাজিলমিয়ামিমেজর লিগ সকারমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

জুলাই ৯, ২০২৬

কারেনের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ জিম্বাবুয়ের

জুলাই ৯, ২০২৬
ছবি: বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম প্রধানমন্ত্রীর ছবি ছাড়া আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT