চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-বেনজেমারা আসলে সৌদি লিগের উন্নতি হবে: রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ০২, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আল হিলালে যোগ দেয়ার প্রস্তাব পেয়েছেন লিওনেল মেসি। করিম বেনজেমাকে দলে টানতে মরিয়া আল ইত্তিহাদ। লুকা মদ্রিচও সৌদি আরবের একটি ক্লাব থেকে তিন বছরের চুক্তির প্রস্তাব পেয়েছেন বলে খবর। তাদের মতো তারকারা সৌদি প্রো লিগে গেলে প্রতিযোগিতাটির উন্নতিতে বড় ভূমিকা রাখবেন, মনে করেন ক্রিস্টিয়ানো রোনালদো।

আগামী মৌসুমেও আল নাসেরে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন পর্তুগিজ মহাতারকা। গত জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আসার পর ক্লাবটির হয়ে ১৬ ম্যাচ খেলে তিনি করেছেন ১৪ গোল।

মেসি, বেনজেমা ও মদ্রিচদের মতো তারকাদের সৌদি প্রো লিগে খেলতে আসার সম্ভাবনার মাঝেই মতামত তুলে ধরলেন রোনালদো। গণমাধ্যমে বলেছেন, ‘তাদের মতো বড় নামের তারকাদের সঙ্গে তরুণ ও বয়স্ক খেলোয়াড়রা খেলতে আসেন, আমি তাদের স্বাগত জানাই। কারণ এমন হলে লিগের কিছুটা উন্নতি হবে।’

রেফারি এবং ভিএআর-এর মতো বিষয়ে সৌদি প্রো লিগের আরও উন্নতির জায়গা আছে বলে মত ৩৮ বর্ষী মহাতারকার। তার বিশ্বাস, আগামী পাঁচ বছরের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশটির আসরটি বিশ্বের শীর্ষ পাঁচ লিগের একটি হতে চলেছে।

‘লিগের মান খুব ভালো। কিন্তু আমি মনে করি এখনো উন্নতির অনেক জায়গা আছে। লিগ প্রতিযোগিতামূলক, ভালো মানের দল ও আরব খেলোয়াড়ও আছে। অবকাঠামোর আরেকটু উন্নতি করতে হবে। রেফারি ও ভিএআরের কাছ থেকে সিদ্ধান্ত আরও দ্রুত আসা উচিৎ। মনে করি অন্যান্য ছোটখাটো জিনিসগুলোতে তাদের উন্নতি করতে হবে। আমি এখানে সুখেই আছি। এখানেই খেলতে চাই এবং তা অব্যাহত রাখব।’

সৌদিতে যাওয়ার পর মধ্যপ্রাচ্যের সংস্কৃতির সাথে মানিয়ে নেয়াটা যে চ্যালেঞ্জিং ছিল, সেটি স্বীকার করেছেন সিআর সেভেন। বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন।

Reneta

‘উদাহরণস্বরূপ বলা যায়, ইউরোপে আমরা সকালে বেশি অনুশীলন করি। কিন্তু এখানে আমরা বিকেলে বা সন্ধ্যায় অনুশীলন করি। রমজান মাসে আমরা রাত ১০টায় অনুশীলন করি। এটা খুবই অদ্ভুত।’

‘তবে এসব অভিজ্ঞতা তো জীবনেরই অংশ। এগুলোই স্মৃতি হয়ে থাকবে। আমি এসব মুহূর্ত উপভোগ করি। কারণ এসব বিষয় থেকেও শেখার সুযোগ আছে।’

‘মানিয়ে নেয়া কঠিন। তবে ব্যাপারটা এমন নয় যার সম্মুখীন আমি আগে হইনি। এ পর্যন্ত আমার অভিজ্ঞতা হল, সৌদি ভক্তরা সত্যিই ফুটবল ভালোবাসে এবং জীবন উপভোগ করতে পছন্দ করে। এখানে এখন পর্যন্ত খুব সুখে আছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেনজেমামেসিরোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, মুক্তিতে বাধা নেই

জুন ১৬, ২০২৬

ফ্যাসিবাদ ভাইরাসের জীবনী আমাদের ভালো করে পাঠ করা দরকার: তথ্যমন্ত্রী

জুন ১৬, ২০২৬

লেবাননে নতুন করে হামলা হলে সমঝোতা লঙ্ঘন হিসেবে দেখবে ইরান

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আবাসন খাতে গভীর মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ নীতি সহায়তা ও প্রণোদনার বিকল্প নেই

জুন ১৬, ২০২৬

কলকাতায় হেনস্তার অভিযোগে যা বললেন মোশাররফ করিম

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT