চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ণ ২১, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপের ফাইনাল শেষ হয়েছে। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। মন ভেঙেছে আর্জেন্টিনার, ব্যথা পেয়েছেন কিংবদন্তি মেসি। তারপর চ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানাতে ভুল করেননি এ মহাতারকা।

নিউ উয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হওয়া ফাইনালে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন স্পেনের ফরোয়ার্ড ফেররান তরেস। নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ে ১০৬ মিনিটে গোল করেন তরেস, শিরোপা খোয়াতে হয় আর্জেন্টিনাকে।

ফাইনালের একদিন পর নিজের বার্তা পৌঁছাতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নেন। সেখানে মেসি লিখেছেন, ‘এই ক্ষতের বেদনা প্রচুর এবং তা সেরে উঠতে কিছুটা সময় লাগবে। তবে আমি সেই সব ভালো মুহূর্তগুলোকেও অত্যন্ত গুরুত্বের সাথে লালন করি। যেমন সেই ম্যাচগুলো যেখানে আমরা সর্বস্ব দিয়ে ঘুরে দাঁড়িয়েছিলাম।

‘এসব আমাদের স্মৃতিতে চিরকাল অম্লান হয়ে থাকবে; সেই সাথে পুরো দেশের সমর্থন। যা এই দলের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার সাথে মিলে আমাদের আবারও বিশ্বের সেরাদের কাতারে নিয়ে এসেছে।’

‘আপনাদের পাঠানো প্রতিটি শুভেচ্ছা ও বার্তার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আবারও আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতে পেরেছি এবং আর্জেন্টাইন হওয়ার অসীম গর্ব ভাগ করে নিয়েছি।’

বিশ্বকাপে মেসি তিনটি ফাইনাল খেলার গৌরব অর্জন করেছেন। তবে দুটিতে তিনি কোনো শিরোপা জিততে পারেননি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া মেসির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ফাইনালের পর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাতরেসতাপিয়াফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড ২০২৬লিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এলএনজি টার্মিনালে ত্রুটি, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে তীব্র সংকট

জুলাই ২২, ২০২৬
ছবি: বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন।

সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি

এমপি নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লি বিক্ষোভে পুলিশি লাঠিচার্জ, জরুরি শুনানি প্রত্যাখ্যান সুপ্রিম কোর্টের

জুলাই ২২, ২০২৬

নেতানিয়াহুকে গ্রেপ্তারের ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই: মামদানি

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT