ফুটবল

আর্জেন্টিনায় অনুশীলন সেন্টার মেসির নামে

মেসির ছবি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বোর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনায় অনুশীলন সেন্টার মেসির নামে, ফুটবল খেলোয়াড় ও সাংবাদিকের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

লিওনেল মেসির হাত ধরে ৩৬ বছর পর শিরোপা জিতেছে আর্জেন্টিনা। কাতারে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার মধ্য দিয়ে ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছুরই অর্জন চক্র পূর্ণ করে ফেলেছেন মহাতারকা। কিংবদন্তির নামে এবার ঘরের মাঠে অনুশীলন সেন্টারের নামকরণ করল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এএফএ’র সভাপতি চিকি তাপিয়ে শনিবার জানান, এখন থেকে আর্জেন্টিনার অনুশীলন সেন্টারের নাম হবে ‘বিশ্বের সেরা খেলোয়াড়’ লিওনেল মেসির নামে।

আর্জেন্টিনা ফুটবলের প্রধান তাপিয়ে টুইটার হ্যান্ডলে লিখেছেন, ‘‘যে অনুশীলন কেন্দ্রটি আগে কাসা ডি ইজিজা নামে পরিচিত ছিল, সেটি ২৫ মার্চ থেকে ‘লিওনেল আন্দ্রেস মেসি’ নামে পরিচিত হবে। আমরা কাসা ডি ইজিজায় একটি ঐতিহাসিক যুগ পার করে এসেছি। এখন বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন নামকরণ হল।’’

প্রায় ২০ বছর ধরে জাতীয় দলের সঙ্গে থাকা মেসি এমন ঘোষণার পর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এই স্বীকৃতি আমার প্রাপ্ত সেরা স্বীকৃতিগুলোর মধ্যে একটি। যা অনেকবেশি সম্মানের, আপনাদের সবাইকে ধন্যবাদ।’

দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনার এখন বিশ্বকাপজয়ী পুরো দলটি। রাজধানী বুয়েন্স আয়ার্সে অবস্থান করছে। বিশ্বজয়ের পর প্রথম ম্যাচে পানামার বিপক্ষে একটি গোল করে ক্যারিয়ারের ৮০০ গোল উদযাপন করেছেন ৩৫ বর্ষী মেসি।

বিশ্বজয়ী অধিনায়ক মেসি প্যারিসে ফিরে যাওয়ার আগে সোমবার রাতে কুরাসাওর বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে নেতৃত্ব দেবেন আর্জেন্টিনাকে।

বিষয়:আর্জেন্টিনা এএফএ পানামা লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…