ফুটবল

মেসির ১০০ গোল

মেসি ও গোলরক্ষক একসঙ্গে উদযাপন করছে, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল মাঠে মেসি ও গোলরক্ষক গোল উদযাপন করছে, দর্শকরা স্ট্যান্ডে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুরাসাও’র বিপক্ষে নামার আগে আর্জেন্টিনা জার্সিতে শত গোল থেকে মাত্র এক কদম দূরে ছিলেন লিওনেল মেসি। নেমে প্রথমার্ধেই হ্যাটট্রিক করে বড় জয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। পাশাপাশি আন্তর্জাতিক ক্যারিয়ারে শত গোলের মাইলফলক স্পর্শ করেছেন বিশ্বজয়ী কিংবদন্তি।

বুধবার  সকালে সান্তিয়াগো দেল এস্তেরোতে প্রীতি ম্যাচে কুরাসাওকে ৭-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে হ্যাটট্রিকের সঙ্গে বিশ্বজয়ী মহাতারকা গড়েছেন প্রথম আর্জেন্টাইন হিসেবে আন্তর্জাতিক গোলসংখ্যায় সেঞ্চুরির রেকর্ড।

ম্যাচের ২০ থেকে ৩৭ মিনিট পর্যন্ত, ১৭ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক আদায় করে নেন মেসি। লো সেলসোর পাস থেকে আসা বলে প্রথমে লক্ষ্যভেদে জাতীয় দল জার্সিতে শততম গোলটি করেন মহাতারকা।

আর্জেন্টিনার হয়ে ১৭৪ ম্যাচে মেসির গোল এখন ১০২টি। আন্তর্জাতিক ফুটবলে ৩৫ বর্ষী ফরোয়ার্ডের আগে গোলের সেঞ্চুরি করেছেন ইরানের আলী দাইয়ি ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।

বিষয়:আর্জেন্টিনা কুরাসাও ক্রিস্টিয়ানো রোনালদো লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…