চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই কারণে মেসির বাড়ির নিরাপত্তাও বাড়াতে হয়েছিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ২৬, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, প্যারিস সেইন্ট জার্মেইনের সমর্থকদের সাথে তার সম্পর্কে ‘ফাটল’ ধরেছিল এবং ‘উল্লেখযোগ্য’ সংখ্যক সমর্থক তাকে ভিন্নভাবে দেখা শুরু করেছিল। গত মৌসুমের অর্ধেক সময় পার হওয়ার পর থেকে এমন আচরণ শুরু হয়েছিল। এলএম টেনের বাড়ির নিরাপত্তাও বাড়াতে হয়েছিল পিএসজিকে।

বেইন স্পোর্টসের সাথে আলাপে ৩৬ বর্ষী মেসি বলেছেন, ‘শুরুতে আমার মনে হয়েছিল এটি ভালো কিছু। তারপর কিছু মানুষ আমার সাথে ভিন্নরকম আচরণ শুরু করল। আমি মনে করি সমর্থকদের বড় একটি অংশ এখনও আমাকে তেমন মনে করে যেমন তারা শুরুতে মনে করত, কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক সমর্থকের সাথে ভাঙনের সৃষ্টি হয়েছে যতদূর জানি। এমন হোক সেটা অবশ্যই আমার ইচ্ছা ছিল না’

‘এর আগে কাইলিয়ান এমবাপে, নেইমার জুনিয়রের সাথেও এমনই ঘটেছে। জানি তারা এমন আচরণই করে।’ তবে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে ফ্রান্সের হারের জন্য এমন হয়েছে কিনা তা জানেন না মেসি।

ফরাসি জায়ান্টদের না জানিয়ে সৌদি আরব যাওয়ায় নিষেধাজ্ঞা দেয়ার পর দুয়োধ্বনি দিয়েছিল সমর্থক দল। লিগ ওয়ানের শেষ ম্যাচ খেলার সময়ও একই ঘটনার শিকার হন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা।

কাতার বিশ্বকাপজয়ী আবারও বলেছেন, চুক্তির পর প্যারিসে খাপ খাওয়াতে ‘বেশ বেগ’ পেতে হয়েছিল তাকে। ২০২১ সালে বার্সেলোনার সাথে সম্পর্ক ছিন্ন করার পর প্রাক-মৌসুম এবং করোনার জন্য পরের একমাস খেলতে পারেননি। তবে পার্ক ডে প্রিন্সেসে দ্বিতীয় মৌসুম ‘খুব ভালো’ কেটেছিল, সেটি আবারও মনে করিয়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাপিএসজিফ্রান্সমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

পরবর্তী

সেমির পথে ভুটান চ্যালেঞ্জ বাংলাদেশের

পরবর্তী

সেমির পথে ভুটান চ্যালেঞ্জ বাংলাদেশের

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT