চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে তিন ম্যাচে পাবে না মিয়ামি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মেজর লিগ সকারে দীর্ঘদিন পর জয় পেয়েছে ইন্টার মিয়ামি। ১২তম ম্যাচে এসে লিগে জয়ের মুখ দেখল টেবিলের তলানিতে থাকা ক্লাবটি। এমন জয়ের পর কোচ টাটা মার্টিনো বলেছেন, লিওনেল মেসিকে ছাড়া জেতা শিখতে হবে। কারণ তিন ম্যাচে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ককে পাওয়া যাবে না।

নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে জয়ের পর ৬০ বর্ষী মার্টিনো বলেছেন, ‘আমরা জয়ের গুরুত্ব বুঝি এবং এভাবে জয়কে আমরা গুরুত্ব দেই। আমরা এটাতে অভ্যস্ত হতে চাই। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই। সেসময় জাতীয় দলে খেলতে অন্তত তিনটি ম্যাচে মেসি থাকতে পারবেন না। অন্য খেলোয়াড়রাও থাকবে না এবং আমরা জানি দলের এসময় জয়ের প্রয়োজন।’

মেজর লিগে অভিষেক ম্যাচে সেরা একাদশে ছিলেন না মেসি। খেলেছেন শেষ ৩০ মিনিট, প্রভাব ফেলেছেন পুরো স্টেডিয়ামে। প্রথম গোলের দেখাও পেয়েছেন খেলা শেষের শেষ মুহূর্তে।

মেসিকে সেরা একাদশে না রাখার বিষয়ে মার্টিনো বলছেন, ‘ক্রুজ আজুল ম্যাচের পর এই প্রথম আমরা তাকে ছাড়া খেললাম। তাকে ছাড়া প্রথম একঘণ্টায় তার সতীর্থরা বেশ ভালো খেলেছে। ম্যাচের বেশিরভাগ সময় আমরা খেলার নিয়ন্ত্রণ করেছি এবং এগিয়ে ছিলাম। আমাদের এটা করতে হবে যেন আমরা বুঝতে পারি, যেন তাকে ছাড়াও আমরা জিততে পারি।’

৩৬ বর্ষী মেসি মেজর লিগের আগে খেলেছেন লিগস কাপে। শিরোপা জেতার পাশাপাশি আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন। সাত ম্যাচে করেছিলেন ১০ গোল। ইউএস ওপেনের সেমিফাইনাল জিতে ফাইনালে গেছে মিয়ামি। সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ১১।

সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি যোগ দেয়ার আগে মেজর লিগের শেষ দলটির নাম ছিল মিয়ামি। টানা ১১ ম্যাচ হারার রেকর্ড সঙ্গী ছিল। মেসি মিয়ামিতে যোগ দেয়ার পর সবকিছুই পাল্টে গেছে। একটি শিরোপা জিতে আরেকটি শিরোপার কাছাকাছি রয়েছেন বিশ্বজয়ী মেসি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইউএস ওপেনএমএলএসক্রুজ আজুলপিএসজিবার্সেলোনামার্টিনোমিয়ামিমেসিরেড বুলসলিগস কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জুন ৭, ২০২৬

ইরাককে বিশ্বকাপে তোলা আয়মানকে মার্কিন ইমিগ্রেশনে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালে মৃত নবজাতকের প্রতিটি পরিবার পাবে ৮০ লাখ ক্ষতিপূরণ

জুন ৭, ২০২৬

জেদ্দায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জুন ৭, ২০২৬

সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT