চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ‘অভিজাত’ দক্ষতা-মানসিকতা অনুপ্রাণিত করেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আরেকটি ফাইনালে উঠেছে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। লিওনেল মেসি গোল না পেলেও দারুণ দুটি অ্যাসিস্ট করেছেন। যা মিয়ামিকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছে। পরে মেসির প্রশংসা করে কোচ টাটা মার্টিনো বলেছেন, মেসির ‘অভিজাত’ দক্ষতা এবং মানসিকতা মিয়ামিকে ফাইনালে যেতে অনুপ্রাণিত করেছে।

ম্যাচের ফলাফল বদলে দেয়া অবদানের কথা টেনে মার্টিনো বলেছেন, ‘যে অবস্থায়ই থাকুক না কেনো, প্রতিটি মুহূর্তে সে সাড়া দিয়েছে। আজকে সে এটা দেখিয়েছে পথপ্রদর্শক হিসেবে, ফিনিশার হিসেবে নয়। কঠিন খেলাকে সে সহজ করেছে। এটা ছিল দুর্দান্ত অ্যাসিস্ট।’

ইউএস ওপেন কাপে এফসি সিনসিনাটিকে হারিয়ে ফাইনালে ওঠায় পুরো দলকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ইন্টার মিয়ামির মালিকপক্ষের একজন ডেভিড বেকহ্যাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিটিশদের সাবেক ফুটবলার লিখেছেন, ‘গোলাপি রংয়ে আরেকটি দুর্দান্ত রাত কেটেছে। আরেকটি ফাইনালে যেতে পুরো দল দুর্দান্ত পারফরম্যান্স করেছে। অনেক গর্বিত ইন্টার মিয়ামি।’

ইউএস ওপেনের সেমিফাইনালে এফসি সিনসিনাটির বিপক্ষে ৬৭ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে ছিল মিয়ামি। ৬৮ মিনিটে মেসির দুর্দান্ত ফ্রি-কিক থেকে হেডে লিওনার্দো ক্যাম্পানা এক গোল শোধ করেন। যোগ করা সময়ে মেসির আরেকটি অ্যাসিস্টে ক্যাম্পানার গোলে ২-২ ব্যবধানে সমতায় ফেরে মিয়ামি।

অতিরিক্ত সময়ের আরও একটি করে গোল এনে ৩-৩ সমতায় শেষ হওয়া ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে ৫-৪ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে মিয়ামি। মেসি প্রথম শটটি নিয়ে সফল হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইন্টার মিয়ামিইংল্যান্ডএমএলএসবেকহ্যামমার্টিনোমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বৈরুত আঘাত: যুক্তরাষ্ট্র-ইরানকে যুদ্ধক্ষেত্রে ফেরাতে চাইছেন নেতানিয়াহু?

জুন ১৯, ২০২৬

জুয়া প্রতিরোধ আইনের খসড়ায় সরকারের নীতিগত অনুমোদন

জুন ১৯, ২০২৬

নদীর চরাঞ্চলে পরিত্যক্ত জমিতে মসুরি ডাল আবাদ কৃষকদের জন্য নতুন সম্ভাবনার

জুন ১৯, ২০২৬

ভরা মৌসুমেও ইলিশ সংকটে ভোলার জেলেরা

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন, সৌদিতে মৃত্যু ৫৪

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT