চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নীরবতা ভাঙলেন মেসি, লিখলেন ‘তোমাকে ভালোবাসি, বাবা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন গত শনিবার। বাবার মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নিতে জন্ম শহর রোজারিওতে গিয়েছিলেন তিনি। চিরনিদ্রায় শায়িত করে বাবার স্মরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। লিখেছেন, তোমাকে ভালোবাসি বাবা।

মেসির বাবাকে নিয়ে করা পোস্টটি হুবহু তুলে ধরা হল- ‘বাবা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে তুমি চলে গেছ। আমি জানি তুমি কষ্ট পাচ্ছিলে এবং এটাই ভালো হয়েছে। কিন্তু তুমি আমাদের খুব তাড়াতাড়ি ছেড়ে চলে গেলে। আমাদের একসাথে উপভোগ করার মতো আরও অনেককিছু ছিল।’

মেসি জানিয়েছেন, বাবা তাকে শেষবারের মতো বিশ্বকাপে খেলার জন্য ক্রমাগত বলতেন। পাশাপাশি তিনি এ কথাও তুলে ধরেছেন, টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে বাবাকে এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে দেখাটা কত কষ্টদায়ক ছিল।

Banglabid

সেটি নিয়ে লিখেছেন, ‘আমি তোমাকে বলেই যাচ্ছিলাম যে আমরা ফাইনালে পৌঁছাব, যাতে তুমি ভ্রমণ করতে পারো। আমরা ফাইনালে পৌঁছেছিলাম, কিন্তু তুমি সেখানে থাকতে পারোনি। আমি জিততে চেয়েছিলাম যাতে ট্রফিটা তোমার কাছে নিয়ে আসতে পারি, আর তোমাকে আরও একটা দেখাতে পারি।’

মেসি স্মরণ করেছেন, ছোটবেলায় বাবা কীভাবে তাকে অনুশীলনের জন্য নিয়ে যেতেন। প্রায়শই কাজ শেষ করার ঠিক পরপরই এবং কীভাবে তিনি ছেলের কোন ম্যাচই কখনও মিস করতেন না- ‘তুমি ছিলে আমার বাবা, বন্ধু এবং প্রতিনিধি। তোমাকে ছাড়া আমি কী করব, জানি না। কীভাবে এগিয়ে যাব, জানি না।’

মেসি লিখেছেন আর কতদিন ফুটবল খেলা চালিয়ে যাবেন তা নিয়ে এখন তার মনেই সংশয় তৈরি হয়েছে, ‘আমি শুধু ফুটবলই খেলেছি, আর এখন আমি আর কতদিন এটা চালিয়ে যাব, তা নিয়ে আমার মনে অনেক সংশয় রয়েছে।’

Reneta

মেসি এটাও স্পষ্ট করেছেন, পরিবারে হোর্হের উপস্থিতি অনুভূত হতে থাকবে, ‘আমি তোমাকে ভীষণ মিস করব। কিন্তু তুমি সবসময় আমার সাথে থাকবে, বিশেষ করে আমার সন্তানদের বড় করে তোলার ক্ষেত্রে; কারণ তুমি আমাকে যেভাবে বড় করেছিলে, আমিও ঠিক সেভাবেই ওদের গড়ে তুলছি।’

‘শান্তিতে ঘুমাও এবং ওপর থেকে আমাদের উপর নজর রেখো, ঠিক যেমন তুমি এখানে করতে। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি, বাবা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনামেসিরোজারিওলিড স্পোর্টসহোর্হে
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেসিডেন্টের জন্য মহিলা নেত্রীর পোর্ট্রেট, কালো-সাদা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশ পুলিশের লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কড়া নিরাপত্তা: ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা বলয়ে যা থাকছে

আগস্ট ১৪, ২০২৬

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি, কারা আসছেন নেতৃত্বে?

আগস্ট ১৪, ২০২৬

কিশোর ক্রিকেটারের আঘাতে মৃত্যু মেন্ডিসের স্কুলজীবনের কোচের

আগস্ট ১৪, ২০২৬

দাম কমল ডলারের, দেশের বাজারে এর প্রভাব কী?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT