চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়টা চোট পাওয়া সতীর্থকে উৎসর্গ করলেন মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইন্টার মিয়ামিতে অভিষেকটা দুর্দান্ত করেছেন লিওনেল মেসি। ম্যাচের শেষ মিনিটে ফ্রি কিক থেকে মিয়ামিকে এনে দেন জয়সূচক গোলটি। দীর্ঘ দুই মাস পর পাওয়া মেজর লিগ সকারের ক্লাবটির জয়টিকে আর্জেন্টাইন কিংবদন্তি উৎসর্গ করেছেন সতীর্থ ইয়ান ফ্রেকে। ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচের ২৬ মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়ে যান ইয়ান।

শনিবার সকালে লিগ কাপের প্রথম ম্যাচে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে ২-১ গোলে হারায় মিয়ামি। ইনজুরি থেকে ফিরে এদিন মাঠে মিয়ামির হয়ে শুরুর একাদশে ছিলেন আর্জেন্টাইন তরুণ ডিফেন্ডার ইয়ান ফ্রে। ২৬তম মিনিটে চোট পান তিনি। পরে কাঁদতে কাঁদতে ম্যাচ ত্যাগ করেন। ৫৪ মিনিটে মাঠে নেমে ৯৪ মিনিটে জয়সূচক গোলটি এনে দেন মেসি। ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে ইয়ান ফ্রেকে জয় উৎসর্গ করেন তিনি।

‘জয়টি আমি ইয়ান ফ্রেকের জন্য উৎসর্গ করছি, ইনজুরির কারণে লকার রুমে সে ভুগছে। দুটি গুরুতর ইনজুরি কাটিয়ে মাত্রই ফিরেছে সে। আজ আবার চোট পাওয়ার দুর্ভাগ্য হলো তার।’

ইয়ানের চোট গুরুতর হওয়ার শঙ্কা রয়েছে। বিরতিতেও যেতে হতে পারে তার। চলতি সপ্তাহে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে লড়বে মিয়ামি। তার আগে ইয়ানের ইনজুরি থেকে ফেরার সম্ভাবনা খুবই কম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইয়ানক্রুজ আজুলমিয়ামিমেজর লিগ সকারমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সান মারিনো জয় করে ফিরেছে বাংলাদেশ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব

জুন ৭, ২০২৬

কনসার্টে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের পর যুবকের মৃত্যু, বান্ধবী হাসপাতালে

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT