চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে খেলেননি মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইকুয়েডর ম্যাচের পর থেকে শঙ্কা জাগে লিওনেল মেসিকে নিয়ে। চোটজনিত শঙ্কাও ছিল। সেই ম্যাচে ক্লান্ত অনুভব করায় শেষদিকে মেসিকে মাঠ থেকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। বলিভিয়ার বিপক্ষে তো অধিনায়ককে ছাড়াই একাদশ সাজিয়েছেন তিনি। আগের ম্যাচের ক্লান্তি, আর বলিভিয়ার প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অস্বস্তি বোধ করছিলেন বলেই একাদশের বাইরে ছিলেন ৩৬ বর্ষী মেসি। এমন জানিয়েছেন আলবিসেলেস্তেদের কোচ স্কালোনি।

২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে মেসিকে ছাড়াই আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। বলিভিয়ার সঙ্গে ৩-০ গোলের জয় তুলেছে। অধিনায়কের দায়িত্ব পালন করেন অ্যাঙ্গেল ডি মারিয়া।

পেরুর লা পাজ শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১ হাজার ৯৪২ ফুট উচ্চতায় অবস্থিত। এত উচ্চতার শহরে হঠাৎ গেলে অনেকেই অক্সিজেন সমস্যায় ভোগেন। বিশেষ করে খেলোয়াড়দের এখানে এসে মানিয়ে নিতে বেশকিছু সমস্যা হয়ে থাকে। যে কারণে অস্বস্তিতে ছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।

মেসির অনুপস্থিতি নিয়ে ৪৫ বর্ষী স্কালোনি বলেছেন, ‘এই ম্যাচে খেলার জন্য মেসি প্রস্তুত ছিলেন না। যে কারণে আমরাও কোনো ঝুঁকি নেইনি। ফিট হওয়ার জন্য গতকাল থেকেই চেষ্টা করছিল, কিন্তু পুরোপুরি স্বস্তিতে ছিলেন না। এই ম্যাচে মেসিকে খেলানোর খুব বেশি প্রয়োজনও ছিল না। কারণ, সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। এখানকার পরিবেশ বেশ কঠিন। মাঠে নামলে ক্ষতিও হতে পারত।’

ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে ৮৯ মিনিটে এলএম টেনকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন কোচ। শেষমুহূর্তে অধিনায়ককে মাঠ ছাড়তে দেখে শঙ্কা জেগেছিল চোট নিয়ে। ম্যাচ শেষে মেসি অবশ্য জানিয়েছিলেন সুস্থ আছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাইকুয়েডরডি মারিয়াবলিভিয়ামেসিলিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

এলিট ফোর্স গঠনে নতুন আইন ও র‍্যাবের নাম পরিবর্তনে সরকারের উদ্যোগ

মে ১৮, ২০২৬

করোনার সময়ের পিপিই সুরক্ষা দিচ্ছে বৃষ্টি থেকেও

মে ১৮, ২০২৬

অ্যাটকোর ‘অনাপত্তিপত্র’ বিষয়ে নির্দেশনা প্রত্যাহারের দাবি ডিআরইউ’র

মে ১৮, ২০২৬

মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে বাবা-মা ও সন্তানের মরদেহ উদ্ধার

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

আসিফ আকবরের কন্ঠে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT