চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইব্রেকার রোমাঞ্চে জিতে সাফ চ্যাম্পিয়ন ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২০ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

নির্ধারিত সময়ে স্কোরলাইন ছিল ১-১। অতিরিক্ত সময়ে পাওয়া যায়নি গোলের দেখা। ফলে টাইব্রেকারে গড়ায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সাডেন ডেথে গড়ানো টাইব্রেকারে কুয়েতকে ৫-৪ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে নবমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

মঙ্গলবার বেঙ্গালুরুর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করে কুয়েতকে এগিয়ে দেন শাবিব আল খালদি। এরপর ৩৮ মিনিটে লক্ষ্যভেদ করে ভারতকে সমতায় আনেন লালিয়ানজুয়ালা ছাংতে।

দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই গোলের দেখা না পাওয়ায় খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। তাতেও হয়নি মীমাংসা। টাইব্রেকার রোমাঞ্চে উন্মাতাল হয় কান্তিরাভা স্টেডিয়াম।

টাইব্রেকারে প্রথম শট নেন সুনীল ছেত্রী। পোস্টে লেগে বল জালে প্রবেশ করলে স্বাগতিক দর্শকদের মাঝে স্বস্তি বিরাজ করে। তবে কুয়েতের আবদুল্লাহর শট উপরের বারে লেগে বাইরে চলে যায়। দ্বিতীয় ও তৃতীয় শটে দুদলই লক্ষ্যভেদ করতে সক্ষম হয়।

চতুর্থ শটটি ভারতের উদান্তা পোস্টের উপর দিয়ে উড়িয়ে মারেন। কুয়েতের হয়ে আব্দুল আজিজ নিশানাভেদ করলে সমতায় ফেরে কুয়েত। শেষ শটে ভারত ও কুয়েত বল জালে প্রবেশ করালে স্কোরলাইন দাঁড়ায় ৪-৪। টাইব্রেকার গড়ায় সাডেন ডেথে।

মহেশ সিং লক্ষভেদে সক্ষম হলেও কুয়েতের অধিনায়ক হাজিয়ার শট প্রতিহত করেন ভারতের গোলরক্ষক সানধু। আর তাতেই সাফের ট্রফি জিতে নেয় ভারত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুয়েতফাইনালবেঙ্গালুরুভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT