চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে প্রবেশ করতে লাগবে মেনিনজাইটিস ভ্যাকসিন

রুমী সাঈদ রুমী সাঈদ
১০:৪৬ পূর্বাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিসিয়াল লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে আগামী ফেব্রুয়ারি মাস থেকে যে সকল যাত্রী উমরাহ ভিসায় সৌদি আরব যাবেন অথবা অন্য যেকোনো ভিসায় সৌদি আরব গিয়ে উমরাহ অথবা ভ্রমণ করবেন তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ।

যাত্রীদেরকে যাত্রার তারিখ থেকে কমপক্ষে দশ দিন পূর্বে বাধ্যতামূলক ভাবে কোয়াড্রিভ্যালেন্ট নেইসেরিয়া মেনিনজাইটিস ভ্যাকসিন (নেইসেরিয়া মেনিনজাইটিস ভ্যাকসিন) গ্রহণ করতে হবে। কিন্তু ১ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে টিকা নেয়ার প্রয়োজন নাই।

ভ্যাকসিন গ্রহণের পর ভ্যাকসিন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। সার্টিফিকেটে অবশ্যই যাত্রীদের ভ্যাকসিনের নাম, ধরণ ও ভ্যাকসিন গ্রহণের তারিখ উল্লেখ থাকতে হবে। বোর্ডিং কার্ড গ্রহণের সময় বিমানবন্দরে ভ্যাকসিন গ্রহণের সার্টিফিকেট দেখাতে হবে তা নাহয় সেই ব্যক্তি সৌদি আরব গমন করতে পারবেন না।

Banglabid

উল্লেখ্য, মেনিনজাইটিস প্রতিরোধক দুই ধরনের ভ্যাকসিন রয়েছে। মেনিনোকোকাল কোয়াড্রিভ্যালেন্ট (ACYW-135) পলিস্যাকারাইড ভ্যাকসিন গ্রহণ করলে ৩ বছর এবং মেনিনোকোকাল কোয়াড্রিভ্যালেন্ট (ACYW-135) কনজুগেটেড ভ্যাকসিন গ্রহণ করলে ৫ বছর পর্যন্ত ভ্যাকসিন সার্টিফিকেট কার্যকর থাকবে।

যারা যাত্রার তারিখ হতে বিগত ৩ বছরের মধ্যে পলিস্যাকারাইড ভ্যাকসিন গ্রহণ করেছেন অথবা যারা যাত্রার তারিখ হতে বিগত ৫ বছরের মধ্যে কনজুগেটেড ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের আর নতুন করে ভ্যাকসিন গ্রহণের প্রয়োজন নাই তবে অবশ্যই ভ্যাকসিন গ্রহণের সার্টিফিকেট সাথে রাখতে হবে এবং ভ্যাকসিন সার্টিফিকেট অবশ্যই নিজের পরিচয়, ভ্যাকসিনের নাম, ধরণ ও ভ্যাকসিন গ্রহণের তারিখ যথাযথভাবে উল্লেখ থাকতে হবে, নতুবা সে সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না। সরকার অনুমোদিত সরকারি অথবা বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে উক্ত ভ্যাকসিন গ্রহণ করা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেনিনজাইটিস ভ্যাকসিনসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লস অ্যাঞ্জেলেসে নতুন করে দাবানল

পরবর্তী

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির শেষ সুযোগ দেখছেন গার্দিওলা

পরবর্তী
ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা স্টেডিয়ামে contemplative mood. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির শেষ সুযোগ দেখছেন গার্দিওলা

ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ শুনানি ১৩ ফেব্রুয়ারি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT