বাংলাদেশ

সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রওশন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান-রওশন এরশাদ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, “প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে না পারলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়”।

আগামীকাল ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিনি তার বাণীতে আজ এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশে নারীসমাজের আর্থ-সামাজিক উন্নয়ন, নারী অধিকার রক্ষা, নারীর ক্ষমতায়ন ও সমতার উন্নয়নের জন্য দিবসটির গুরুত্ব অপরিসীম। সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিকভাবে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে। অগ্রগতি হয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন সামাজিক সূচকে। যে হারে নারীর অগ্রগতি হয়েছে সে হারে কমেনি নারীর প্রতি সহিংসতা। নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিকভাবে সমবেত সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এদিনে বিরোধীদলীয় নেতা প্রত্যাশা করেন, নারীর নিরাপত্তা, মর্যাদা ও ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশ একটি আধুনিক, কল্যাণমুখী ও কার্যকর রাষ্ট্রে পরিণত হবে।

বিষয়:নারীর ক্ষমতায়ন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…