চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য’অ্যাফেয়ার্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৪
বাংলাদেশ
A A
নারীর ক্ষমতায়নের উপর আলোচনা চলমান, আমেরিকান চেম্বার অব কমার্সের অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের আমেরিকান চেম্বার অফ কমার্স (অ্যামচ্যাম) আয়োজিত “নারীদের ওপর বিনিয়োগ করুন: অগ্রগতি ত্বরান্বিত করুন” বিষয়ক সেমিনারে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারীদের অন্তর্ভুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছেন দূতাবাসের চার্জ দে’অ্যাফেয়ার্স হেলেন লাফাভ।

যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য’অ্যাফেয়ার্স হেলেন লাফাভ বিশ্বব্যাপী নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নকে এগিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারের করা প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে বলেন, অর্ধেক জনসংখ্যা পিছিয়ে থাকলে একটি জাতি তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারে না। তিনি বাংলাদেশে বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তির প্রচারে দূতাবাসের চলমান প্রচেষ্টার কথা তুলে ধরেন। যুক্তরাষ্ট্র দূতাবাস নারী উদ্যোক্তাদের সাথে সম্পৃক্ত এবং নারীদের অনন্য চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করে এবং তাদের সাফল্যকে সমর্থন করে।

তিনি নারীর ক্ষমতায়নের জন্য প্রযুক্তির অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের কমার্স ডিপার্টমেন্টের গ্লোবাল ডাইভারসিটি এক্সপোর্ট ইনিশিয়েটিভসহ বেশ কয়েকটি যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রোগ্রামের উদ্ধৃতি তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্রের নারী মালিকানাধীন ব্যবসাগুলোকে বাংলাদেশের জনগোষ্ঠী এবং বাজারের সাথে সংযুক্ত করার চেষ্টায় থাকে দূতাবাস।

Banglabid

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ড. দীপু মনি, ওরাকল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, মিজ রুবাবা দৌলা। হেলেন লাফাভ ছাড়াও আলোচনা প্যানেলে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রত্নতত্ত্ব ও জাদুঘর) নাফরিজা শায়মা, এসবিকে টেক ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং জেনারেল পার্টনার, সোনিয়া বশির কবির এবং এফসিবি বিটোপির ম্যানেজিং ডিরেক্টর, মিসেস সারা আলী।

যুক্তরাষ্ট্র সরকারের নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে সমর্থন করে এমন উদ্যোগ সম্পর্কে আরও জানতে দেখুন:  https://www.state.gov/about-us-office-of-global-womens-issues/

একাডেমি ফর উইমেন অন্টোপ্রোনরস সম্পর্কে আরও জানতে দেখুন  https://eca.state.gov/awe

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চার্জ দ্য'অ্যাফেয়ার্সদূতাবাসনারীর ক্ষমতায়নযুক্তরাষ্ট্র দূতাবাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘একুশ শতকে বাংলাদেশ: শিক্ষার রূপান্তর’ বইয়ের ওপর আলোচনা

পরবর্তী

ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী
ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা বিজয় পতাকা নিয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা ও কোচকে সাফল্য উৎসর্গ আপ্লুত ইয়ারজানের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT