শিক্ষা

জাবিতে ইন্সটিটিউটের নাম থেকে বঙ্গবন্ধু বাদ দেওয়ার দাবিতে স্মারকলিপি

জাবি ইন্সটিটিউটের নাম থেকে বঙ্গবন্ধু বাদ দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবি ইন্সটিটিউটের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু নাম বাদ দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু তূলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নাম পরিবর্তনসহ তিন দফা দাবি জানিয়েছে ইনস্টিটিউটটির শিক্ষার্থীরা।

আজ (৩০ সেপ্টেম্বর) সোমবার বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে সকাল ১০টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নিকট লিখিত আকারে দাবিগুলো উত্থাপন করেন তারা।

তাদের দাবিগুলো হলো- ‘বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট’ এর নাম সংস্কার করে শুধুমাত্র ‘তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট’ ও ইংরেজিতে ‘Institute of Comparative Literature and Culture’ নামকরণ করা, অনতিবিলম্বে ইনস্টিটিউটকে বিসিএস বিষয় কোডে অন্তর্ভুক্ত করা এবং ইনস্টিটিউটের ক্লাসরুম সংকট দূর করা।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ব্যক্তির নামে কোন ইনস্টিটিউট থাকতে পারে না। শিক্ষার্থীদের ভবিষ্যত চিন্তা করে এবং তাদের দাবির প্রেক্ষিতে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে শিক্ষকদের সাথে আলোচনার কথাও জানান তিনি।

উল্লেখ্য, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের ৪৭তম আবর্তন দিয়ে যাত্রা শুরু করে।

বিষয়:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…