বিনোদন

তারুণ্যের সুর, ছন্দে স্মরণীয় কনসার্ট

জালালি সেট ও পাকিস্তানি ইয়াং স্টানারস ও হাসান রহিমে কাঁপল ঢাকা

বৃহৎ কনসার্টের দৃশ্য, আলো ও পর্দার সামনে দর্শকরা উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহৎ কনসার্টের দৃশ্য, আলো ও পর্দার সামনে দর্শকরা উপভোগ করছে, যেখানে ব্যান্ড পারফর্ম করছে এবং দর্শকরা আনন্দে মেতে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিল্পের কোনো সীমানা নেই, সেটাই যেন শুক্রবার রাতে আরো একবার প্রমাণিত হলো ঢাকার সংগীত মঞ্চে! একই মঞ্চে নেচে উঠল বাংলাদেশ ও পাকিস্তানের তরুণ শিল্পীরা!

শুক্রবার বিকেলে রাজধানীতে আয়োজিত ‘কার্পে ডিয়েম: দ্য টেকওভার’ কনসার্টে পারফর্ম করেন জালালি সেট, হাসান রহিম ও ইয়াং স্টানারস।

পারফর্মার মঞ্চে গান গাইছেন, লাল আলোতে পরিবেশ রঙিন. Channel i News - চ্যানেল আই নিউজ রিশকা কানেক্টস ও ঢাকা ব্রডকাস্ট-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কনসার্টে বিকেল থেকেই উপচে পড়ে দর্শক। সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া শোতে প্রথমেই মঞ্চে আসে ঢাকার জনপ্রিয় হিপ-হপ গ্রুপ জালালি সেট। তাদের শক্তিশালী র‍্যাপ ও বিটে শুরুতেই জমে ওঠে পরিবেশ।

পরবর্তীতে মঞ্চে আসেন পাকিস্তানি আরঅ্যান্ডবি শিল্পী হাসান রহিম। উইশেস, জুনা, মেমোরিস এবং জালিমার মতো জনপ্রিয় গানগুলোতে দর্শক গলা মিলিয়ে গাইতে থাকেন। এক পর্যায়ে তিনি মঞ্চ থেকে বলেন, “মাই গড, হোয়াট আ বিউটিফুল ভয়েস ইউ হ্যাভ, ঢাকা!”—আর তাতেই উৎসবে যুক্ত হয় বাড়তি উচ্ছ্বাস।

ব্যান্ড পারফর্মার মঞ্চে গান গাইছেন, লাল আলোতে পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ সবশেষে মঞ্চ কাঁপিয়ে দেন পাকিস্তানের জনপ্রিয় র‍্যাপ জুটি ইয়াং স্টানারস (তালহা আনজুম ও তালহা ইউনুস)। হার্টব্রেক কিড, হাসিন, ডিপার্চার লেন ও ফোর এএম করাচির গানে দর্শকরা মেতে ওঠেন উন্মাদনায়।

আধুনিক আলো, সাউন্ড ও স্টেজ ডিজাইনে পুরো আয়োজনটি পরিণত হয় এক অসাধারণ ভিজ্যুয়াল অভিজ্ঞতায়।

বিষয়:কনসার্ট পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…