চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়াণ দিনে কালজয়ী সুরকার আলম খানকে স্মরণ করবে চ্যানেল আই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৬
বিনোদন
A A

বুধবার (৮ জুলাই) প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক আলম খান-এর চতুর্থ মৃত্যুবার্ষিকী। চলচ্চিত্রের সংগীতে অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া এই কিংবদন্তীকে স্মরণ করে দিনব্যাপী বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই।

এদিন প্রচারিত হবে জনপ্রিয় অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’-এর বিশেষ পর্ব, যা উৎসর্গ করা হয়েছে আলম খানের স্মৃতির প্রতি। অনুষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে গান পরিবেশন করবেন তাসমিম জামান স্বর্ণা, বিকসাম ও অথি।

এছাড়া দুপুরের ‘গান দিয়ে শুরু’-তেও দর্শক উপভোগ করতে পারবেন আলম খানের সুরারোপিত জনপ্রিয় চলচ্চিত্রের গান। তাঁর সৃষ্ট কালজয়ী সুরের মধ্য দিয়ে নতুন প্রজন্মের দর্শকদের সামনে আবারও উঠে আসবে বাংলা চলচ্চিত্র সংগীতের এক স্বর্ণালী অধ্যায়।

বাংলা চলচ্চিত্রের সংগীতভাণ্ডার সমৃদ্ধ করতে আলম খানের অবদান অনন্য। তাঁর সুরে সৃষ্টি হয়েছে ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘কী জাদু করিলা’, ‘ওরে নীল দরিয়া’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘সাথীরে যেও না কখনো দূরে’-সহ অসংখ্য কালজয়ী গান, যা এখনও শ্রোতাদের হৃদয়ে সমানভাবে স্থান করে আছে।

দীর্ঘ সংগীতজীবনে সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেও একুশে পদক কিংবা স্বাধীনতা পদকে ভূষিত হননি এই গুণী সুরকার।

২০২২ সালের ৮ জুলাই ক্যানসারসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ট্যাগ: আলম খানচ্যানেল আইলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনে বিরল প্রজাতির অর্কিডের সন্ধান

পরবর্তী

নিঃশব্দে বিদায়, ৩৮ দিন পর জানা গেল গায়িকার মৃত্যুর খবর!

পরবর্তী

নিঃশব্দে বিদায়, ৩৮ দিন পর জানা গেল গায়িকার মৃত্যুর খবর!

দেশজুড়ে আনসার-ভিডিপির প্রযুক্তি নির্ভর সেবা দিবে গ্রামীণফোন

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT