জনপদ

মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া হলো না বাবা-মায়ের

ঠাকুরগাঁওয়ে কোচের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত

চিকিৎসা কেন্দ্রের প্রবেশদ্বার, রোগী ও দর্শনার্থীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসা কেন্দ্রের প্রবেশদ্বার, রোগী ও দর্শনার্থীরা উপস্থিত, হাসপাতালের বাইরে কিছু মানুষ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের লক্ষীপুর দাসপাড়া এলাকায় হানিফ এন্টারপ্রাইজ নামে একটি কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী, একই পরিবারের তিনজন নিহত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁও থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ব্যক্তিরা হলেন: মাসুদুর রহমান (৫০), স্ত্রী হামিদা বেগম মনোয়ারা (৪৫) তার মেয়ে মেহের নিগার (১৩)।

পুলিশ বলেছে, সকালে বাবা-মা দুজনে তাদের মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে দেবাডাঙ্গী লক্ষীপুরের মাদ্রাসাতুল হুদা নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষায় অংশ নেওয়ার উদ্দেশে রওনা হয়। পথে বিলপাড়া এলাকায় পৌছাঁলে এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কোচের ধাক্কায় তারা ছিটকে পড়ে। ঘটনাস্থলে মাসুদের স্ত্রী হামিদা মারা যান। মূমুর্ষ অবস্থায় মাসুদ ও তার মেয়ে নিগারকে ফায়ার সার্ভিস এর সদস্যরা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে বাবা ও মেয়ে দুজনে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ফায়ার সার্ভিস অফিসার সাখাওয়াত হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়:ঠাকুরগাঁওসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

এটিএম সামসুজ্জোহা

ঠাকুরগাঁ প্রতিনিধি (চ্যানেল আই)

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…