চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য গ্রেপ্তার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:৫২ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য গ্রেপ্তার, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের রামুতে কাভার্ডভ্যান তল্লাশী চালিয়ে ২১টি স্বর্ণের বারসহ ‘আন্তর্জাতিক চোরাচালান চক্রের’ এক পাচারকারিকে গ্রেপ্তার করেছে বিজিবি।

বৃহস্পতিবার ২ নভেম্বর বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

গ্রেপ্তার মো. আবুল মুনছুর (৪০) নারায়ণগঞ্জ জেলার সদর থানার মৃত শামসুল ইসলামের ছেলে।

লে. কর্নেল ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, বুধবার মধ্যরাতে আন্তর্জাতিক চোরাচালান চক্রের এক সদস্য বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের খবর পায় বিজিবি। পাচার হয়ে আসা স্বর্ণের চালানটি নিয়ে চক্রটির সদস্যরা যানবাহনযোগে টেকনাফ দিক আসার খবরে বিজিবির সদস্যরা শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) রামু উপজেলার বিজিবির মরিচ্যা চেকপোস্টে নজরদারি জোরদার করে। একপর্যায়ে সেখানে টেকনাফ দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান থামার জন্য নির্দেশ দেন। এতে সন্দেহজনক এক ব্যক্তিকে গাড়ী থেকে নামিয়ে তল্লাশী চালানো হয়।

পরে সন্দেহজনক লোকটির কাছে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২১ টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার হওয়া এসব স্বর্ণের ওজন তিন কেজি ৪৯৩ গ্রাম। যার আনুমানিক মূল্য তিন কোটি এক লাখ ২০ হাজার ৮৫ টাকা।

বিজিবির কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তি আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের একজন সদস্য। উদ্ধার হওয়া এসব স্বর্ণের চালান পাচারকারি চক্রের সদস্যরা উখিয়া উপজেলার বালুখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা করা হয় বলে জানান লে. কর্নেল ওয়াহিদুজ্জামান তানজিদ।

ট্যাগ: কক্সবাজারকক্সবাজারের রামুস্বর্ণ চোরাচালান চক্রের সদস্য গ্রেপ্তার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাছ কাটার দায়ে উপাচার্যসহ কর্মকর্তাদের অবরুদ্ধ করল জাবি শিক্ষার্থীরা

পরবর্তী

নদী নির্ভর অর্থনীতি ও উন্নয়ন

পরবর্তী
নদীতে নৌকা ও জলযান চলাচল, নদী নির্ভর অর্থনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নদী নির্ভর অর্থনীতি ও উন্নয়ন

প্রতিবেদকের গভীর চিন্তা ও মনোযোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে হবে হিমুর দাফন

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT