চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ভারতের প্রথম ‘মিস ইন্ডিয়া’ বিজয়ী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A
ভারতের প্রথম মিস ইন্ডিয়া বিজয়ীর পুরোনো ও বর্তমান ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন ভারতের প্রথম ‘মিস ইন্ডিয়া’ বিজয়ী মেহের ক্যাস্টেলিনো। বুধবার (১৭ ডিসেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই খ্যাতনামা ফ্যাশন সাংবাদিক। তার বয়স হয়েছিল ৮১ বছর।

ফ্যাশন ইন্ডাস্ট্রির অগ্রদূত হিসেবে প্রজন্মের পর প্রজন্ম ভারতীয় নারীদের আত্মবিশ্বাস ও আকাঙ্ক্ষা নিয়ে জনসমক্ষে এগিয়ে আসার পথ প্রশস্ত করেছেন মেহের। তার মৃত্যুর খবর জানিয়ে ইনস্টাগ্রামে একটি বিবৃতি পোস্ট করেছে মিস ইন্ডিয়া অর্গানাইজেশন।

তাকে পথপ্রদর্শক হিসেবে বর্ণনা করে তাতে বলা হয়েছে, “দরজা খুলে দিয়েছিলেন, মানদণ্ড স্থাপন করেছিলেন এবং প্রজন্মের পর প্রজন্মের নারীদের নির্ভীকভাবে স্বপ্ন দেখার ভিত্তি গড়ে দিয়েছিলেন।”

শোক প্রকাশ করে বিবৃতিতে বলা হয়েছে, “মেহের ক্যাস্টেলিনোর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। ফেমিনা মিস ইন্ডিয়া ১৯৬৪ এবং সর্বপ্রথম ফেমিনা মিস ইন্ডিয়া। সত্যিকারের পথপ্রদর্শক হিসেবে দরজা খুলে দিয়েছিলেন, মানদণ্ড তৈরি করেন এবং প্রজন্মের পর প্রজন্মের নারীদের নির্ভয়ে স্বপ্ন দেখার ভিত্তি গড়েন। প্রকৃত অর্থেই একজন অগ্রদূত তিনি। তার উত্তরাধিকার বেঁচে আছে তার সেই সব যাত্রার মাঝে। যা তিনি সম্ভব করেছিলেন।”

পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করছি। তার উত্তরাধিকার চিরকাল উজ্জ্বল থাকুক।”

‘মিস ইউনিভার্স’, ‘মিস ইউনাইটেড নেশনস’-এ ভারতের প্রতিনিধিত্ব করেন মেহের। বিশ্বের নানা প্রান্তে ২ হাজারের বেশি শো-তে অংশ নিয়েছিলেন। সময়ের সঙ্গে ভারতীয় নারীদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তিনি।- এনডিটিভি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'মিস ইন্ডিয়া'বিজয়ীমডেলমিস ইন্ডিয়ামেহের ক্যাস্টেলিনোলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT