ক্রিকেট

স্টার্ক বললেন ‘তুমি বাংলাদেশে নেই’, মিরাজ বললেন ‘দেখিনি’, এগিয়ে এলেন আম্পায়ার

অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিরাজের সঙ্গে আম্পায়ার ও কোচের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিরাজের সঙ্গে আম্পায়ার ও কোচের আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ বিরতি দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে উড়ছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করে চাপে রেখেছে স্বাগতিকদের। ব্যাট-বলের লড়াইয়ের মতো মুখের লড়াইও দেখা গেছে। দ্বিতীয় দিনের শেষভাগে খানিক তর্কে জড়ান অজি পেসার মিচেল স্টার্ক এবং টাইগার ব্যাটার মেহেদী হাসান মিরাজ।

ডারউইনে দ্বিতীয় দিনে ৬ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩৫১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। অজিদের চেয়ে ১৫৩ রানে এগিয়ে দিন শেষ করেছে। দিনের শেষদিকে রান নিতে গেলে স্টার্কের সাথে মুখে কথায় আটকাতে হয় মিরাজকে। যদিও কোনরকম শারীরিক সংঘর্ঘ ঘটেনি। তবে অজি পেসার আক্রমণাত্মক মেজাজ দেখাতে শুরু করলে আম্পায়ারকে এগিয়ে আসতে হয়।

মিরাজ রান নেয়ার সময় অনেকটা পিচের মধ্য দিয়ে ছুটছিলেন। বোলার স্টার্কের ফলো থ্রু থেকে দূরেই ছিলেন। সেই মুহূর্তে মিরাজের দিকে তেড়ে এসে স্টার্ক বলেন, ‘এটা আমার ফলো থ্রু, তোমার ফলো থ্রু না। উইকেট থেকে সরে যাও।’

ম্যাচ আম্পায়ার কুমার ধর্মসেনা তখন এগিয়ে আসেন, স্টার্ককে বলেন, ‘মিরাজ তার পথেই ছিলেন।’ রান সম্পূর্ণ করে শ্রীলঙ্কান আম্পায়ারকে মিরাজ বলেন, ‘আমি দেখতে পাইনি।’ বলে শান্ত থাকার চেষ্টা করেন টাইগার অলরাউন্ডার।

স্টার্ক যখন সেখান থেকে ফিরে যাচ্ছিলেন, মিরাজকে বলেন, ‘তুমি এখন আর বাংলাদেশে নেই, ঠিকাছে?’

ঘটনায় অজিদের সাবেক অধিনায়ক, ধারাভাষ্যে থাকা রিকি পন্টিং মিরাজের পক্ষ নিয়ে বলেন, ‘আমি এটা বলার মতো নিশ্চিত নই যে, এটা ইচ্ছাকৃত ছিল।’

অস্ট্রেলিয়ার ক্রীড়া সাংবাদিক অ্যালিস্টার নিকলসন বলেছেন, ‘মিরাজ মাথা তোলার আগেই স্টার্ক তার সামনে চলে আসেন। এ ধুলোমাটিতে অস্ট্রেলিয়ার জন্য একটি দীর্ঘ ও কঠিন দিন ছিল, যার কারণে তাদের হতাশা প্রকাশ পেতে শুরু করেছে।’

বিষয়:অস্ট্রেলিয়া টেস্ট ডারউইন বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট মিচেল স্টার্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…