চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আগে মানুষ হোন, তারপর ভালো মানুষ সাজুন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দিনাত জাহান আদর। যাকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে এক দিনের রিমান্ডেও নেয়া হয়েছে। নির্যাতনের শিকার গৃহকর্মী কিশোরীর নাম কল্পনা, বয়স মাত্র ১৩ বছর! তাকে নির্যাতনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

অভিযুক্ত আদরের নির্মমতার শিকার কিশোরী কল্পনার উপর নির্যাতনের চিত্রগুলো ছুঁয়ে গেছে ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকেও।

মেহজাবীন দুটি ছবির কোলাজ শেয়ার করেছেন। একটি নির্যাতিত গৃহকর্মী কল্পনার, এবং অন্যটি নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দিনাত জাহান আদরের দেয়া একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

অভিযুক্তের ফেসবুক পোস্টটি ৩ মের। ইংরেজিতে লেখা সেই পোস্টের বাংলা করলে দাঁড়ায়, ‘সামাজিক মাধ্যমে নয়, বাস্তব জীবনে একজন ভালো মানুষ হও।’ এমন নীতিকথা বলা মানুষটি নিরীহ একজন গৃহকর্মীর উপর যে অমানবিক অত্যাচার করেছেন, সেটা নিয়েই মূলত ক্ষোভ প্রকাশ করেছেন ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন।

অভিনেত্রী আদরের ফেসবুক পোস্টটির কথা নির্দেশ করে লিখেছেন,“বামে যেই ছবিটা দেখা যাচ্ছে, সেটা একজনের পোস্ট, যিনি একজন গৃহকর্মীকে নির্যাতন করেছেন। আর ডান পাশের মানুষটি হলেন সেই নির্যাতিত গৃহকর্মী। দয়া করে সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখছেন, সবকিছু বিশ্বাস করবেন না। অনেকেই শুধুমাত্র ভান করছে। কেউ ভালো সাজে, কেউ নিজেকে ভুক্তভোগী হিসেবে দেখায়, কেউ ক্ষমতাশালী বলে দাবি করে, আবার কেউ নিরপরাধের অভিনয় করে। বাস্তবে, প্রত্যেকেই কোনো না কোনোভাবে অভিনয় করছে, আর কেউ কেউ তো বুঝতেও পারে না যে তারা কী করছে।”

“মনে রাখবেন, সবকিছুই সত্য নয় যা আপনি অনলাইনে দেখেন। মানুষজন নিজেদের নিয়ে বড় বড় কথা লিখে, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি, কাজ কথার চেয়ে বেশি শক্তিশালী।” ওই পোস্টে লিখেন মেহজাবীন।

Reneta

এবিষয়ে অভিনেত্রী আরো বলেন, সোশ্যাল মিডিয়া বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করুন। আগে মানুষ হোন, তারপর ভালো মানুষ সাজুন। অনলাইনে কীভাবে নিজেকে উপস্থাপন করছেন সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ আপনার বাস্তবের কাজ।

এসময় সবার উদ্দেশে মেহজাবীন বলেন, “এই ছবিটি গত কয়েকদিন ধরে এতবার দেখেছি যে এটা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। যারা গৃহকর্মীর সাহায্য নেন, তাদের হয় সাহায্য করুন, বুঝিয়ে বলুন আর যদি তারা আপনার প্রত্যাশা পূরণ করতে না পারে, তাহলে তাদের ছেড়ে দিন। কিন্তু তাদের ক্ষতি করবেন না। কারো জীবন নষ্ট করবেন না। শারীরিক বা মানসিক ভাবে ভেঙে ফেলবেন না। এটা শুধু ভুল নয়, এটা অপরাধ। অপরাধী হবেন না।”

পেশাগত কাজের প্রচারের পাশাপাশি সামাজিক নানা ইস্যু নিয়ে বরাবরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকেন মেহজাবীন। দীর্ঘদিন ধরে ছোটপর্দায় অভিনয় করে আসা মেহজাবীনকে আগামি দেখা যাবে বড়পর্দায়। ইতোমধ্যে তার অভিনীত প্রথম ছবি ‘সাবা’ টরন্টো, বুসানসহ বেশকিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত ও প্রশংসিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়কল্পনাগৃহকর্মীনাটকনির্যাতনফেসবুকমেহজাবীনলিড বিনোদনসাবাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে দাম কমবে ধান-চাল-গম-ভোজ্যতেলসহ ৬০ নিত্যপণ্যের

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT