বাংলাদেশ

মেগা প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ নিয়ে আইএবিএসই’র সেমিনার

মেগা প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ নিয়ে আইএবিএসই’র সেমিনার

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বাংলাদেশের চলমান কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জ ও অতিমারির প্রভাব নিয়ে সেমিনার হয়েছে। ইন্টারন্যাশনাল এসোসিয়েশন ফর ব্রিজ এন্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং-আইএবিএসই’র আয়োজনে সেমিনারে প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সেতু প্রকৌশলীদের করণীয় সম্পর্কে বক্তারা আলোচনা করেন। পদ্মা বহুমুখী সেতু , পদ্মা সেতু রেল লিংক, ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক, ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন কারিগরি বিষয়ে আলোচনা করা হয় সেমিনারে। আইএবিএসই’র কার্যনির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রকৌশলীরা অংশ নেন।

বিষয়:পদ্মা বহুমুখী সেতু মেট্রোরেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…