চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত আপিল বিভাগের দুই বিচারপতির সাক্ষাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আদালত
A A
রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত দুই বিচারপতির সাক্ষাতের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত দুই বিচারপতি।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলামের দেয়া এসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব গত ৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন -এর সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা রাষ্ট্রপতির সাথে কুশলাদি বিনিময় করেন। রাষ্ট্রপতি আপিল বিভাগের নব-নিয়োগপ্রাপ্ত দুই বিচারপতিকে অভিনন্দন জানান এবং তাদের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠার আহবান জানান।

উল্লেখ্য যে, সুপ্রিম জুডিসিয়াল এপোয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে হাইকোর্টের বিচারপতি এ,কে, এম, আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব কে গত ২৪ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করেন। আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত দুই বিচারপতির নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদের দফা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব-কে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক পদে নিয়োগদান করিয়াছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে।’

Banglabid

এরপর গত ২৫ মার্চ প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিচারপতি এ,কে, এম, আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ বাক্য পাঠ করান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপিল বিভাগবিচারপতিসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT