চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান উপদেষ্টার সাথে ফারুকীর বৈঠক সোমবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৪
বিনোদন
A A

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকেই আলোচনায় দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

উপদেষ্টা হিসেবে যোগ দেয়ার পরের দিন থেকে মন্ত্রণালয়ে অফিস শুরু করেন তিনি। সংস্কৃতি অঙ্গনে পরিবর্তন আনতে হাতে নিয়েছেন স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা! তবে এরইমধ্যে একটি শ্রেণি ফারুকীকে বিগত আওয়ামী সরকারের ‘দোসর’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুর চড়াচ্ছেন!

বিভিন্ন সময়ের ফেসবুক পোস্ট নিয়ে করছেন সমালোচনা। শুধু তাই নয়, সংস্কৃতি উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন কেউ কেউ। এরমধ্যে এমন গুঞ্জনও উঠে, উপদেষ্টা পরিষদে থাকছেন না তিনি! তবে সেই গুঞ্জনে আপাতত জল ঢাললেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি জানালেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার (১৮ নভেম্বর) দেখা করবেন মোস্তফা সরয়ার ফারুকী।

রবিবার ফেসবুকে মোস্তফা সরয়ার ফারুকী এবং তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে একটি সেলফি শেয়ার করে শফিকুল আলম লিখেছেন, সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি তার নতুন ভূমিকা নিয়ে কথা বলবেন এবং আমাদের শিল্প ও সংস্কৃতিতে কীভাবে গতিশীলতা আনার পরিকল্পনা করছেন তা নিয়ে আলোচনা করবেন।

গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। এর পরদিনই সংস্কৃতি মন্ত্রণালয়ে অফিস শুরু করেন তিনি। সংস্কৃতি অঙ্গনে দৃশ্যমান পরিবর্তন আনতে স্বল্প ও দীর্ঘ মেয়াদী কী কী পরিকল্পনা রয়েছে, সেসব বিষয়ে সেদিন প্রাক আলোচনা করেন তিনি। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের নিয়ে সংস্কৃতিতে আগামি দিনের পরিকল্পনা ঠিক করার কথাও বলেন ফারুকী। ধারণা করা হচ্ছে, এসব বিষয় নিয়েই সোমবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. মুহম্মদ ইউনুসপ্রধান উপদেষ্টাফারুকীলিড বিনোদনসংস্কৃতি উপদেষ্টাসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকারের ১শ’ দিনে সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি দৃশ্যমান মনে করেন বিশ্লেষকরা

পরবর্তী

ঐতিহ্যবাহী জামদানি ও নকশিকাঁথাকে ‘পশ্চিমবঙ্গের’ দাবি করলো ‘এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস’!

পরবর্তী

ঐতিহ্যবাহী জামদানি ও নকশিকাঁথাকে ‘পশ্চিমবঙ্গের’ দাবি করলো ‘এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস’!

ফ্রেশ টিস্যু পেপার গোডাউনে আগুন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT