দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা এবং বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা।
বৈঠকে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন, বাস্তবায়ন কৌশল এবং দেশব্যাপী কর্মসূচি পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এছাড়া পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্বও তুলে ধরা হয়।
এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় নিয়ে মতামত দেন।







