চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বমঞ্চে আলো ছড়াচ্ছেন ‘খাবার ডেলিভারিম্যান’ মিকেরেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকাকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে নতুন মহাকাব্যের জন্ম দিয়েছে নেদারল্যান্ডস। এবারের আসরে বড় অঘটন দেখানো ডাচরা চারিদিক থেকে প্রশংসায় ভাসছে। দলীয় পারফরম্যান্সে ভর করে কমলাবাহিনীর অভাবনীয় জয়ের ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্সেরও চলছে বন্দনা। স্মরণীয় জয়ের পর মাঠের খেলার পাশাপাশি ভিন্ন এক কারণে আলোচনার কেন্দ্রে এসেছেন পল ফন মিকেরেন।

৩০ বর্ষী ডাচম্যান, ডানহাতি পেসার প্রায় তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করেছিলেন। সেখানে করোনা মহামারির সময় ২০২০ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ার কারণে মিকেরেন উবার ইটসের হয়ে খাবার ডেলিভারির কাজ করার কথা লিখেছিলেন।

নেদারল্যান্ডসের জয়ের পর মিকেরেনের পুরনো টুইটটি নতুন করে ছড়িয়ে পড়েছে। যেখানে তিনি লিখেছিলেন, ‘আজকে ক্রিকেট খেলা উচিৎ ছিল। এখন আমি শীতের মাসগুলো পার করতে উবারে খাবার সরবরাহ করছি! মজার বিষয় কীভাবে সময় পরিবর্তন হয়। হাহাহা, হাসতে থাকো মানুষ।’

পরে এক আলাপচারিতায় বলেছিলেন- ‘আমার যথেষ্ট সঞ্চয় ছিল। কিন্তু সেগুলো এমন পরিমাণ ছিল, যা আমি স্পর্শ করতে চাই না। আমার এখন যা সঞ্চয় আছে, তা দিয়ে এই শীতের সময় আমি কীভাবে চলবো, তা নিয়ে আমাকে ভাবতে হয়েছে। কারণ এখন কোনো ক্রিকেট ম্যাচ হবে না। আমার কিছু উপার্জন দরকার।’

‘শুরুতে আমি পেট্রোল, খাবার, ভাড়া, ফোন বিল- এধরনের সাধারণ জিনিসগুলোর ব্যয় মেটাতে একটা চাকরি খুঁজছিলাম। তবে আবারো ক্রিকেট খেলার সুযোগ আসতে পারে ভেবে আমি সুবিধাজনক অবস্থানে থাকতে চেয়েছিলাম। ডাচ দল, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কিংবা কাউন্টিতে অনুশীলনের সুযোগ হোক।’

‘আমি এব্যাপারে খুব খোলামেলা ছিলাম। খাবার সরবরাহ করার জন্য বন্ধুদের কাছে আমি কখনোই লজ্জিত ছিলাম না।’

Reneta

মিকেরেন মাঠ ও মাঠের বাইরে এক দৃঢ় চরিত্রের অধিকারী ব্যক্তি। কর্মজীবনের কঠিন সময় পেরিয়ে আসা ক্রিকেটারের উত্থানের গল্প অনেকের জন্য যেন প্রত্যাবর্তনের দৃষ্টান্ত।

প্রোটিয়াদের বিপক্ষে ইতিহাস গড়া ম্যাচে টেম্বা বাভুমা ও ফন ডার ডুসেনের মূল্যবান উইকেট তুলে নেন মিকেরেন। এপর্যন্ত ডাচ জার্সিতে ১৬ ওয়ানডে খেলে পেয়েছেন ২০ উইকেট। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে খেলেছেন ৫৮ ম্যাচ।

কাউন্টি ক্রিকেটে ২০২১ সালে ডারহামে যোগ দেন। পরের বছর গ্লচেস্টারশায়ার হয়ে যায় নতুন ঠিকানা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার রয়েছে বিচরণ। বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে খেলতে এসেছিলেন। সিপিএলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে মাঠে নামেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনেদারল্যান্ডসমিকেরেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT