চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যখন খুশি ওষুধের দাম বাড়ানো যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ১১, মে ২০২৬
- সেমি লিড, স্বাস্থ্য
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের ওষুধ শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ওষুধের দাম রাখতে ওষুধ কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

সোমবার (১১ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় অনুষ্ঠিত ‘বেসরকারি খাতের সাথে অংশীজন পরামর্শ সভা: স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভাটির আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং বিশ্ব ব্যাংক।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, ওষুধ কোম্পানিগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান হওয়ায় তাদের মুনাফার প্রয়োজন রয়েছে। শিল্পের স্বার্থ রক্ষা করা যেমন জরুরি, তেমনি যখন-তখন ওষুধের দাম বাড়িয়ে জনগণ ও সরকারকে বিপদে ফেলা যাবে না। তিনি আরও বলেন, অন্য পণ্যের মতো ওষুধের দামও দীর্ঘদিন স্থির রাখা বাস্তবসম্মত নয়, তবে এমন নীতিমালাও গ্রহণযোগ্য নয় যাতে কোম্পানিগুলো ইচ্ছামতো দাম বাড়াতে পারে।

Banglabid

সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য খাতের বাস্তব চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অনেক হাসপাতালের গত ৫ থেকে ৭ বছর ধরে ন্যূনতম রক্ষণাবেক্ষণ হয়নি। তার ভাষায়, কোথাও বিল্ডিং আছে কিন্তু যন্ত্রপাতি নেই, কোথাও আবার ওষুধের সংকট। এই বিশাল চ্যালেঞ্জের মধ্যেই আমাদের কাজ করতে হচ্ছে। তিনি আরও বলেন, বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতি স্বাস্থ্য খাতের সংকটকে আরও জটিল করে তুলেছে। প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের কাছে দায়বদ্ধ এবং মানুষের জন্য ন্যূনতম স্বাস্থ্যসেবা ও জীবনরক্ষাকারী ওষুধ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি ওষুধ শিল্প সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, আপনাদের সমস্যাগুলো আমরা বুঝি এবং দ্রুত সমাধান করতে চাই। সম্মিলিতভাবে সমাধান না করলে, ইন্ডাস্ট্রি ও দেশ দুইই ক্ষতিগ্রস্ত হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল এটিএম ইসলাম সহ বেসরকারি স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রতিনিধি, ওষুধ শিল্পের মালিকগণ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওষুধের দামপ্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলবেসরকারি খাতের সাথে অংশীজন পরামর্শ সভাস্বাস্থ্য প্রতিমন্ত্রী
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

২০২৫ সালে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষকে বিভিন্ন সেবা দিয়েছে ব্র্যাক

পরবর্তী

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

পরবর্তী

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

সর্বশেষ

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬

হালান্ডের চুলের নতুন কাট, যা বললেন গার্দিওলা-ইব্রাহিমোভিচ

আগস্ট ২৪, ২০২৬

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT