শিক্ষা

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

বাংলাদেশের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি। ভর্তি পরীক্ষার অন্তত এক মাস আগে থেকেই বন্ধ থাকবে কোচিং সেন্টারগুলো।

রোববার ২৪ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এতে সভাপতিত্ব করেন।

আগামী ১১ থেকে ২৩ জানুয়ারি অনলাইনের মাধ্যম শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায়। এছাড়াও ১৮ মার্চ অনুষ্ঠিত হবে ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা।

মেডিকেল ভর্তি পরীক্ষার কারণে আগামী ৯ জানুয়ারি থেকে কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, এ বছর সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি। গত বছরের চেয়ে এক হাজার ৩০টি আসন বৃদ্ধি পেয়েছে এবার। বেসরকারি মেডিকেলে আসন ৬ হাজার ৩৪৮টি। এছাড়া আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ৩৭৫টি আসন রয়েছে।

তিনি বলেন, পরীক্ষার দিন পরীক্ষার্থীরা কেন্দ্র মোবাইল টেলিফোন আনতে পারবেন না। কেন্দ্রর ভেতর যারা দায়িত্ব পালন করবেন তারাও মোবাইল রাখতে পারবেন না।

নির্বাচনের কথা মাথায় রেখে মেডিকেলে ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়ের মতো এবারও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন সম্ভব হবে।

বিষয়:এমবিবিএস ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…