চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আগে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি মিডিয়া মনিটরের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০২৫
বাংলাদেশ
A A

এখনও অনেক মিডিয়া হাউজে বেতন বোনাস পরিশোধ করা হয়নি উল্লেখ করে পবিত্র ঈদুল ফিতরের আগে সংবাদকর্মীদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছে গণমাধ্যম বিষয়ক সংগঠন মিডিয়া মনিটর।

রোববার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মিডিয়া মনিটরের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকরা সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলেও নিজেদের অসঙ্গতি তুলে ধরতে পারছেন না। নীরবে নিভৃতে তারা নিজেদের কর্মস্থলে অমানবিক পরিস্থিতির শিকার হচ্ছেন। ঈদের আগে দেশের বেসরকারি সব প্রতিষ্ঠানে বেতন-বোনাস সময়মতো পেয়ে গেলেও অনেক মিডিয়া হাউজে সাংবাদিকরা এখনও বেতন-বোনাস পাননি।

‘ঈদের আগে বেতন-বোনাস না পাওয়া অমানবিক’ উল্লেখ করে গণমাধ্যম বিষয়ক সংগঠনটি জানায়, মিডিয়া মনিটর সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখেছিল কারা ঈদের আগে বেতন-বোনাস পেয়েছে? এমন প্রশ্নের উত্তরে অনেক সংবাদকর্মী জানিয়েছেন, তারা এখনও বেতন-বোনাস পাননি। এমন পরিপ্রেক্ষিতে সংবাদমাধ্যমের মালিকপক্ষের কাছে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান জানিয়েছে মিডিয়া মনিটর।

বিবৃতিতে বলা হয়, একাধিক সংবাদকর্মী মিডিয়া মনিটরকে জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠানে বেশ কয়েকবছর ধরেই ঈদের আগে বোনাস দেওয়া হয় না। ঈদের মতো আনন্দঘন মুহূর্তে এমন তথ্য বেদনাদায়ক। এভাবে দীর্ঘদিন ঈদ বোনাস না দেওয়া ও বেতন বকেয়া রাখা সাংবাদিক-শ্রমিক শোষণের নামান্তর। ঈদ উৎসব উদযাপন করতে মালিকপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধ করবেন।

এর ব্যত্যয় হলে দায়ীদের বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদুল ফিতরবেতন-বোনাস মিডিয়া হাউসমিডিয়া মনিটরসাংবাদিকদের বেতন-বোনাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফা কংগ্রেসে ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনি ফুটবল প্রধানের

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতের নাগরিকদের ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণে নিষেধাজ্ঞা

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রমজীবী মানুষের অধিকার ও সম্মান বেড়েছে কতটুকু?

মে ১, ২০২৬

আবারও ইরানে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT