চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান গণমাধ্যম প্রধানদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশনের বার্তা প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। একই সঙ্গে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দিয়েছেন তারা।

শনিবার (১১ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে আয়োজিত গণমাধ্যম প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব মতামত উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যম ব্যক্তিত্বরা বলেন, সদস্যপদ প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রকৃত পেশাদার সাংবাদিকদের অগ্রাধিকার দেওয়া এবং বিতর্কিত ব্যক্তিদের সদস্যপদ না দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন তারা।

এনটিভির হেড অব নিউজ ফখরুল আলম কাঞ্চন সাংবাদিকদের পেশাগত উন্নয়নে নিয়মিত কর্মসূচি গ্রহণের আহ্বান জানান। আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ সম্প্রসারণ এবং ডিআরইউ কমপ্লেক্স নির্মাণের প্রস্তাব দেন।

চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান ডিআরইউ ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অনুসন্ধানী সাংবাদিকতা ও তথ্য যাচাই বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন। একই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান মাই টিভি, এটিএন নিউজ, ডিবিসি নিউজ, বৈশাখী টিভি ও অন্যান্য গণমাধ্যমের প্রতিনিধিরাও।

সভায় ডিআরইউর নিজস্ব আয় বৃদ্ধি, কমপ্লেক্স নির্মাণ, ডিজিটাল সাংবাদিকতা, ভাষা ও উপস্থাপনা প্রশিক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও আধুনিক করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব উঠে আসে।

Reneta

সভাপতির বক্তব্যে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, আপনাদের প্রত্যেকের পরামর্শ অত্যন্ত মূল্যবান। ডিআরইউকে আরও শক্তিশালী, আধুনিক ও সদস্যবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে এসব সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সদস্যদের কল্যাণ এবং সাংবাদিকতার মানোন্নয়নে বর্তমান কার্যনির্বাহী কমিটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আজকের মতবিনিময় সভায় প্রাপ্ত পরামর্শ আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেলিভিশনের বার্তা প্রধানডিআরইউঢাকা রিপোর্টার্স ইউনিটি
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT