চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীন বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপের প্রতিবাদ গণমাধ্যম সম্পাদকদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার আহ্বান জানিয়েছেন বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। এই আহ্বান বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ বলে মনে করছেন দেশের গণমাধ্যমের সম্পাদকগণ। 

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বানের ওপর প্রতিবাদ জানিয়েছে দেশের ৫০টি গণমাধ্যমের সম্পাদকগণ।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৮ আগস্ট কয়েকজন নোবেল বিজয়ী, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের সম্মানিত সদস্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া একটি খোলা চিঠিতে বাংলাদেশের শ্রম আইনে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার আহ্বান জানিয়েছেন। এটি একটি সার্বভৌম দেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর অযাচিত হস্তক্ষেপ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

বাংলাদেশের সংবিধানের ৯৪(৪) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণরূপে স্বাধীন। এ ধরণের চিঠি প্রদানের মাধ্যমে তারা অনৈতিক, বেআইনি ও অসাংবিধানিকভাবে বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ করেছেন বলে আমরা মনে করি। এ ধরণের বিবৃতি বা খোলা চিঠি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশের আইনে শ্রমিকদের প্রদত্ত অধিকার সংক্রান্ত বিধানাবলীর সম্পূর্ণ পরিপন্থী।

আন্তর্জাতিকভাবে সম্মানিত এবং নোবেল বিজয়ীগণের এ ধরণের বিবৃতি এবং চিঠি অনাকাঙ্ক্ষিত এবং অনৈতিক। একজন অপরাধ করলে তার বিরুদ্ধে মামলা করা যাবে না এবং বিচার করা যাবে না এমন দাবি ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার পরিপন্থী। আমরা মনে করি তারা মামলা সম্পর্কে পুরোপুরি না জেনে এমন দাবি করেছেন। তাই আমরা তাদেরকে অথবা তাদের প্রতিনিধি এসে মামলায় ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে কিনা তা তারা পর্যবেক্ষণ করতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই আহ্বান জানিয়েছেন, আমরা তা সমর্থন করি।

একই চিঠিতে বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে ধরণের মন্তব্য করা হয়েছে তা স্বাধীন-সার্বভৌম একটি রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপের শামিল। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাংলাদেশের জনগণ যে কোন মহলের এ ধরণের অবমাননাকর, অযাচিত ও বেআইনি হস্তক্ষেপ কোনভাবেই মেনে নেবে না। আমরা সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বাধীন বিচার ব্যবস্থা এবং শ্রমিকদের অধিকারের বিষয়ে সম্মান প্রদর্শনের জন্য আহ্বান জানাচ্ছি।

Reneta

বিবৃতি প্রদান করা সম্পাদকবৃন্দ: ১। ইকবাল সোবহান চৌধুরী, সম্পাদক, ডেইলি অবজারভার ২। গোলাম রহমান, সম্পাদক, আজকের পত্রিকা ৩। তাসমিমা হোসেন, সম্পাদক, ইত্তেফাক ৪। আবুল কালাম আজাদ, প্রধান সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা ৫। ইমদাদুল হক মিলন, প্রধান সম্পাদক, কালের ৬। আলমগীর হোসেন, সম্পাদক, সমকাল ৭। সাইফুল আলম, সম্পাদক, যুগান্তর ৮। নঈম নিজাম, সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন ৯। ফরিদ হোসেন, সম্পাদক, ইউএনবি কণ্ঠ ১০। শ্যামল দত্ত, সম্পাদক, ভোরের কাগজ ১১। নাঈমুল ইসলাম খান, ইমিরিটাস এডিটর ১২। আলতামাশ কবির, সম্পাদক, সংবাদ ১৩। আজিজুল ইসলাম ভূঁইয়া, সম্পাদক, পিপলস টাইম ১৪। রেজাউল করিম লোটাস, সম্পাদক, ডেইলি সান ১৫। শাহজাহান সরদার, সম্পাদক, বাংলাদেশ জার্নাল ১৬. নাসিমা খান মন্টি, সম্পাদক, আমাদের নতুন সময় ১৭। রফিকুল ইসলাম রতন, ভারপ্রাপ্ত সম্পাদক, বাংলাদেশ বুলেটিন ১৮। ফারুক আহমেদ তালুকদার, সম্পাদক, আজকালের খবর ১৯ । সন্তোষ শর্মা, সম্পাদক, কালবেলা ২০। শরীফ শাহাবুদ্দিন, সম্পাদক, বাংলাদেশ পোস্ট ২১ । শামীমা এ খান, সম্পাদক, জনকণ্ঠ ২২। কমলেশ রায়, ভারপ্রাপ্ত সম্পাদক, সময়ের আলো ২৩। মুস্তাফিজ শফি, সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ ২৪। মোস্তফা মামুন, ভারপ্রাপ্ত সম্পাদক, দেশ রূপান্তর ২৫। বেলায়েত হোসেন, সম্পাদক, ভোরের ডাক ২৬। চৌধুরী জাফরউল্লাহ শারাফাত, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক বাংলা ২৭। শামীম সিদ্দিকি, ভারপ্রাপ্ত সম্পাদক, আলোকিত বাংলাদেশ ২৮। আব্দুল মজিদ, সম্পাদক, সংবাদ সারাবেলা ২৯ । রিমন মাহফুজ, ভারপ্রাপ্ত সম্পাদক, সংবাদ প্রতিদিন ৩০। মফিজুর রহমান খান বাবু, সম্পাদক, বাংলাদেশের আলো ৩১। আরিফুর রহমান দোলন, সম্পাদক, ঢাকা টাইমস ৩২। নুর হাকিম, সম্পাদক, সকালের সময় ৩৩। মো. জসিম, সম্পাদক, আমার বার্তা ৩৪। আখলাকুল আম্বিয়া, সম্পাদক, স্বাধীন বাংলা ৩৫। এস এম নূরে আলম সিদ্দিকী, সম্পাদক, আজকের দর্পণ ৩৬। ফরিদ বাঙ্গালী, সম্পাদক, লাখো কণ্ঠ ৩৭। ড. আসাদুজ্জামান, সম্পাদক, বাংলাদেশ সমাচার ৩৮। কিশোর আদিত্য, সম্পাদক, প্রথম কথা ৩৯ । দীপক আচার্য্য, সম্পাদক, দ্যা সাউথ এশিয়ান টাইমস ৪০। আবু সাঈদ, সম্পাদক, আজকের সংবাদ ৪১। আতিকুর রহমান চৌধুরী, সম্পাদক, দর্পণ প্রতিদিন ৪২। রফিকুল ইসলাম, সম্পাদক, আলোর বার্তা ৪৩। মো. সেলিম, সম্পাদক, ডেইলি ইভিনিং নিউজ ৪৪। মোস্তফা হোসেন চৌধুরী, সম্পাদক, অগ্রসর ৪৫। নাজমুল হক সরকার, ভারপ্রাপ্ত সম্পাদক, বর্তমান ৪৬ । শাহাদাত হোসেন শাহীন, সম্পাদক, গণমুক্তি ৪৭। মোঃ সাইদুল ইসলাম, সম্পাদক, প্রতিদিনের সংবাদ ৪৮। নাজমুল আলম তৌফিক, সম্পাদক, ডেইলি সিটিজেন টাইমস ৪৯ । হেমায়েত হোসেন, সম্পাদক, কান্ট্রি টুডে
৫০। শেখ জামাল, সম্পাদক, মুখপাত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণমাধ্যমবিচার ব্যবস্থাসম্পাদক
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬

কানাডার কনের পা ভেঙে ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের আসিম

জুন ২৫, ২০২৬

দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক

জুন ২৫, ২০২৬

বিরতিতে লিংকন, আর্টসেলে যোগ দিয়ে যা বললেন বখতিয়ার

জুন ২৫, ২০২৬

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT