নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে হাম সংক্রমণ বেড়ে যাওয়ায় ‘রাজ্য দুর্যোগকালীন জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন গভর্নর ক্যাথি হোকুল।
গত সোমবার জারি করা নির্বাহী আদেশে বলা হয়, চলতি বছর শনিবার (৩ অক্টোবর) পর্যন্ত অঙ্গরাজ্যে ১০৮ জনের হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই ১৮টি কাউন্টির টিকাদানে পিছিয়ে থাকা গ্রামীণ এলাকার বাসিন্দা। আর নিউইয়র্ক সিটিতে শনাক্ত হয়েছেন সাতজন।
অন্যদিকে, প্রতিবেশী পেনসিলভানিয়া রাজ্যে এ বছর ৩৯টি কাউন্টিতে এক হাজার চারজনের হাম শনাক্ত হয়েছে। এ রোগে মারা গেছেন পাঁচজন।
জরুরি অবস্থার আওতায় আরও বেশি স্বাস্থ্যকর্মীকে হাম প্রতিরোধী টিকা দেয়ার অনুমতি দেয়া হয়েছে।
নিউইয়র্কে জারি করা জরুরি অবস্থা ৪ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর পর্যন্ত মোট ৩ হাজার ৮৮৭টি হাম শনাক্ত হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






