চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিট্রে’ থেকে রোশান-বুবলীকে বাদ দেয়ার ঘোষণা, কেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ২৩, জুন ২০২৪
বিনোদন
A A

ঈদে মুক্তি পেয়েছে রোশান ও বুবলী অভিনীত ছবি ‘রিভেঞ্জ’। অল্প কয়েকটি সিঙ্গেল স্ক্রিনে চললেও এমডি ইকবালের পরিচালনায় এ ছবিটি সপ্তাহ শেষ হওয়ার আগেই সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেয়া হয়। সেইসঙ্গে সিঙ্গেল স্ক্রিনেও এ ছবির ফলাফল খুব একটা সন্তুষজনক নয়!

তবু মুক্তির দিন থেকেই ‘রিভেঞ্জ’ এর প্রচারণায় একাই ছুটতে দেখা গেছে এমডি ইকবালকে। সঙ্গে দেখা যায়নি ছবির দুই প্রধান চিত্রতারকা রোশান ও বুবলীকে! আর এ কারণেই নিজের নির্মিতব্য ছবি ‘বিট্রে’-তে রোশান-বুবলীকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই পরিচালক!

ইকবাল বলেন, দর্শক রোশান-বুবলীকে জুটি হিসেবে পছন্দ করেনি। আর তাই ৪০ শতাংশ শেষ হওয়া ‘বিট্রে’ ছবি থেকে এই দুজনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তাছাড়া ‘রিভেঞ্জ’ সিনেমার প্রচারে তাদের ভূমিকা নিয়ে আমি সন্তুষ্ট নই, এটা সত্য। তাদের নিজেদের কি কোনো দায়িত্ব নেই? বাংলাদেশের মানুষ তো নায়ক-নায়িকাদের চেনে। পরিচালক ও প্রযোজকদের কয়জন চেনে? তাদের (নায়ক-নায়িকা) সিনেমা তো তাদেরই প্রমোট করতে হবে। আমার দায়িত্ব একটি পরিপূর্ণ সিনেমা নির্মাণ করে মুক্তি দেওয়া। সেটা আমি করেছি। প্রচারের দায়িত্ব তো তাদেরও।

ইকবাল বলেন, একজন নির্মাতা অনেক কষ্ট করে ছবি তৈরি করেন। প্রযোজক যে টাকাটা লগ্নি করেন সেটাও অনেক কষ্টে উপার্জন করা। তাই ভেবেচিন্তে খরচ করতে হবে। আমি রোশান ও বুবলীকে নিয়ে যে বাজি ধরেছিলাম, সে বাজিতে হেরেছি। এখন আর ভুল করতে চাই না। ৪০ শতাংশ শুটিং হয়েছে মানে বাজেটের ৪০ শতাংশ খরচ হয়ে গেছে। এখনো ৬০ শতাংশ আছে। আমি চাই, এই ৬০ শতাংশ টাকা যেন অপচয় না হয়। তাই নতুন কোনো জুটিকে নিয়ে ছবিটি করতে চাই।

এই বিষয়ে রোশানের সঙ্গে কথা বললে তিনি বলেন, বিষয়টি আমার কানে এসেছে। ইকবাল ভাই এই সিদ্ধান্ত নিলে আমার কোনো অভিযোগ নেই। কারণ আমিও তার ছবি করতে আগ্রহ হারিয়ে ফেলেছি। এর বেশি কিছু বলার নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমডি ইকবালবিট্রেবুবলীরিভেঞ্জরোশানলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT