ফুটবল

‘এটি বেদনাদায়ক এক পরাজয়’

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে, পরাজয়ের পর হতাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে, পরাজয়ের পর হতাশা প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনের জোড়া গোলে স্কটল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছে স্পেন। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ১৯৮৪ সালের পর প্রথম জয়ের দেখা পেল স্কটিশরা।

ইউরো বাছাইপর্বে ১৯ ম্যাচ পর হারের মুখ দেখল স্পেন। সবশেষ ২০১৪ সালে স্প্যানিয়ার্ডরা হেরেছিল স্লোভাকিয়ার কাছে।

মঙ্গলবার রাতে হ্যাম্পডেন পার্কে ইউরো-২০২৪ বাছাইপর্বের এ-গ্রুপের ম্যাচে হারের পর স্প্যানিশ কোচ দে লা ফুয়েন্তে হতাশার কথাই বলেছেন। এমন পরাজয় তার কাছে বেদনাদায়ক বলেছেন।

‘এটি বেদনাদায়ক এক পরাজয়। খেলা বিশ্লেষণ করে মনে করছি, ফলাফল বদলানোর জন্য আমরা প্রথমদিকেই যথেষ্ট ভালো খেলেছি। সেই ইতিবাচক দিকগুলো বিবেচনায় রাখব। এখনও অনেক উন্নতি করতে হবে। তবে আমি ছেলেদের মনোভাব নিয়ে সন্তুষ্ট।’

‘বড় পর্যায়ের প্রতিযোগিতায় যেকোনো ভুলের জন্য আপনাকে মূল্য দিতে হবে। তবে খেলোয়াড়দের দোষ দেয়া উচিৎ নয়। ছোট ঘটনা ম্যাচের ভারসাম্য নষ্ট করে দিতে পারে, সেই অভিজ্ঞতাই হয়েছে।’

ম্যাচে ৭৫ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার পরও গোল আদায়ে ব্যর্থ হয়েছে স্পেন। এমন পরাজয়ের জন্য কোন অজুহাত দাঁড় করাতে চান না ডিফেন্ডার রদ্রি।

‘এটা পরিষ্কার যে তারা ভালো খেলেছে। আমাদের অজুহাত দেয়ার কিছু নেই। আমাদের সুযোগ ছিল, কিন্তু আরও সক্রিয় হতে হবে। অবশ্যই ফুটবলে স্কোরটাই গণনা করা হয়। কিন্তু নির্দিষ্ট কিছু ভুল আছে, যেগুলোর জন্য আমাদের মূল্য দিতে হয়েছে। এখানে আমরা সবাই হেরেছি।’

বিষয়:ইউরো বাছাই ইউরো-২০২৪ ফুয়েন্তে রদ্রি স্কটল্যান্ড স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…