চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যাবর্তনের ম্যাচে এমবাপে-ভিনিসিয়াসের গোল, বার্সার পাশে রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ণ ২০, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ফিফার অক্টোবর উইন্ডো শেষে ফিরেছে ক্লাব ফুটবলের ব্যস্ততা। শনিবার রাতে সেল্টা ভিগোর আথিত্য নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি দিয়েই দলে ফিরেছেন চোটে থাকা ভিনিসিয়াস জুনিয়র ও কাইলিয়ান এমবাপে। প্রত্যাবর্তনের ম্যাচে দুজনেই ঝলক দেখিয়েছেন। দুই তারকার গোলে সেল্টা ভিগোকে হারিয়ে বার্সেলোনার পাশে বসেছে কার্লো আনচেলত্তির দল।

সেল্টা ভিগোর মাঠে তাদেরকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। একটি করে গোল করেছেন ভিনিসিয়াস ও এমবাপে। জয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সমান ২৪ পয়েন্ট পেয়েছে রিয়াল। যদিও এক ম্যাচ কম খেলেছে বার্সেলোনা। আনচেলত্তির শিষ্যরা এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছে লা লিগায়। বার্সার অবশ্য সুযোগ আছে আজ রাতেই রিয়ালকে ছাড়িয়ে যাওয়ার। সেভিয়ার মুখোমুখি হবে হেন্সি ফ্লিকের দল।

প্রতিপক্ষের মাঠে এদিন শুরু থেকেই চ্যালেঞ্জের মুখে ছিল রিয়াল। শক্তিশালী অতিথিদের রীতিমতো ঘাম ঝরিয়েছে সেল্টা। স্বাগতিকদের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় দলটি। পরে ২০ মিনিটে এমবাপের গোলে লিড পায় রিয়াল। এডুয়ার্ডো কামাভিঙ্গার কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা। লিড ধরে রেখেই বিরতিতে যায় রিয়াল।

বিরতির পর ঘুরে দাঁড়ায় সেল্টা। ৫১ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান উইলিয়ট সুইডবার্গ। ৬৬ মিনিটে স্প্যানিশ জায়ান্টদের এগিয়ে নেন ভিনিসিয়াস। লুকা মদরিচের পাস থেকে বল পেয়ে সেল্টার জালে বল জড়ান ব্রাজিল তারকা। পরে লিড ধরে রেখে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।

আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে জয় পাওয়াতে খুশি রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘আমি খুবই খুশি, আন্তর্জাতিক বিরতির পর আমরা জিতেছি, যা মোটেই সহজ নয়। তারা যখন সমতায় ফিরল, তখন পরিবর্তনগুলো নতুন করে আমাদের উজ্জীবিত করল। এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিএমবাপেবার্সাভিনিসিয়াসরিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT