চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এমবাপে হতে আমি রিয়ালে এসেছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল তারকা এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় কাইলিয়ান এমবাপের গোল না পাওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। অবশেষে তিন ম্যাচ পর রিয়াল বেটিসের বিপক্ষে জালের দেখা পেলেন বিশ্বজয়ী। দুই গোল করে লস ব্লাঙ্কোসদের ফেরালেন জয়ের পথে। গোল করার সামর্থ্য আছে জানিয়ে পরে বলেছেন, এখানে ‘এমবাপে’ হতেই এসেছেন।

সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে রিয়াল বেটিসের সঙ্গে ২-০তে জিতেছে কার্লো আনচেলত্তির দল। দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন ২৫ বর্ষী এমবাপে, প্রথমটি ৬৭ মিনিটে ও ৭৫ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয়টি।

রিয়ালে যোগ দেয়ার পর এমবাপের প্রথম ম্যাচ ছিল উয়েফা সুপার কাপে। গতমাসে আটালান্টার বিপক্ষে ম্যাচটিতে গোল করলেও লিগের চতুর্থ ম্যাচে এসে গোলের দেখা পেলেন ফরাসি তারকা।

২৫ বর্ষী এমবাপে বলছেন, ‘দলের সঙ্গে মানিয়ে নেয়ার একটা চাপ আছে। পুরো ক্যারিয়ারজুড়েই গোল করেছি, এখানেও সেটি করে যাবো। গোল আসবে। কিন্তু তিনটি ম্যাচ গোল করতে না পারা আমার জন্য অনেককিছু। সতীর্থদের উপর আমার পূর্ণ আস্থা আছে।’

‘আলাদা করে বলতে আমার একার উপর কোনো চাপ নেই, এটাই ফুটবল। আমার সামর্থ্য আছে। এখানে কাইলিয়ান হতে এসেছি। আমি আনন্দিত। আমি কাজটা করতে চাই।’

এমবাপে প্রসঙ্গে ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘আমরা কখনোই তাকে গোল করার জন্য চাপ দেইনি। কাইলিয়ান ভালো খেলছিল। তার জায়গায় খুব কার্যকর ভূমিকায় ছিল। তার সুযোগ ছিল, কঠোর পরিশ্রম করেছিল। ওর জন্য গোল করাটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমরা যৌথ কাজের মূল্যায়ন করি।’

Reneta

৪ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দুইয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে পরের দুটি স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল। একমাত্র দল হিসেবে আসরে প্রথম চার ম্যাচজয়ী বার্সেলোনা ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিএমবাপেরিয়াল বেটিসরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT