চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপেকে রিয়ালে দেখতে চান সিমিওনে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ফরাসি ফুটবলার এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দিতে আগ্রহী. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুম শুরুর আগে কাইলিয়ান এমবাপেকে দলে টানতে চায় রিয়াল মাদ্রিদ, সংবাদমাধ্যমে আলোচনা এমনটাই। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিতে ফরাসি তারকাকে দেখতে চান নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে। বলেছেন, ‘এমবাপেকে রিয়ালে দেখতে পছন্দ করব।’

পিএসজির সঙ্গে চুক্তি নবায়নে অনাগ্রহে ভবিষ্যৎ এখনও অনিশ্চিত এমবাপের। সৌদি ক্লাব আল হিলাল তাকে দলে টানতে বড় অঙ্কের প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছেন তিনি। এমবাপে আগ্রহী, রিয়াল মাদ্রিদে যেতে। এদিকে ফ্রেঞ্চ তারকাকে ২০ কোটি ইউরোতে ২০২৯ সাল পর্যন্ত চুক্তির প্রস্তাব দেবে রিয়াল। এমনকি এমবাপের জন্য করিম বেনজেমার ৯ নম্বর জার্সিটিও ফাঁকা রেখেছে তারা।

যদি এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দেন, তাহলে লা লিগার জন্য দুর্দান্ত হবে মনে করেন অ্যাটলেটিকোর কোচ সিমিওনে। বলেছেন, ‘আমি এটা পছন্দ করব, এটি লিগের জন্য অসাধারণ হবে, তিনি সেরাদের মধ্যে একজন।’

Banglabid

‘স্পেনে আসা সমস্ত ফুটবলাররা নিজেদের সেরাটা দিতে পারে। এমবাপেকে পেতে মাদ্রিদের কোনো আর্থিক সমস্যা নেই। নিশ্চিতভাবে যদি এ বছর না হয়, আগামী বছর আমরা এমবাপেকে পেতে রিয়ালের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করব।’

এদিকে পিএসজিকে চিঠি দিয়ে ২৪ বর্ষী এমবাপেও জানিয়েছেন, ২০২৪ সালের জুনে চুক্তির মেয়াদ পূর্ণ করে চলে যাবেন। তাতেই বাধে বিপত্তি। মেসির মতো ফ্রি এজেন্ট হিসেবে ফরাসি তারকাকে ছাড়তে চায় না ক্লাবটি।

বিশ্বজয়ী তারকাকে পেতে ২০২৪ সাল পর্যন্ত রিয়াল অপেক্ষা করবে, এমন বললেও এখন নতুন মৌসুম শুরুর আগেই তাকে লস ব্লাঙ্কোসরা চায়। ফ্রি এজেন্ট হলে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, তাই এখনই এমবাপে আলোচনার সমাধান করতে চায় রিয়াল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদএমবাপেপিএসজিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসসিমিওনে
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT