ফুটবল

জানিয়ে দিলেন, পিএসজি ছাড়ছেন এমবাপে

পিএসজির ফুটবলার এমবাপে সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির ফুটবলার এমবাপে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, যা ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিএসজিতে যাত্রা শেষ হতে চলেছে কাইলিয়ান এমবাপের। চলতি মৌসুম শেষেই প্যারিসের ক্লাবটি ছেড়ে যাচ্ছেন ফরাসি তারকা।

ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর, ইতোমধ্যে ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফিকে ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন বিশ্বজয়ী ফরোয়ার্ড। তবে এমবাপের ভবিষৎ গন্তব্য কোথায় হচ্ছে তা অবশ্য খোলাসা হয়নি।

২০১৭ সালে মোনাকো থেকে প্যারিসের ক্লাবটিতে নাম লেখান এমবাপে। ২০২২ সালে ক্লাবটির সঙ্গে পুনরায় চুক্তি করেন।  চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত তার প্যারিসে থাকার কথা। যদিও চুক্তিতে শর্ত ছিল, এমবাপে চাইলে মেয়াদ এক বছর বাড়াতে পারবেন। তবে করছেন না তিনি। চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে ক্লাব ছাড়তে চান এই তারকা।

এমবাপের নতুন গন্তব্য হতে পারে রিয়াল মাদ্রিদ, এমনটাই  গুঞ্জন সংবাদমাধ্যমগুলোতে। এমনকি দলবদলের আলোচনাও নাকি অনেক দূর এগিয়ে গেছে। পিএসজির একটি সূত্র বলেছে, ‘ক্লাব ছাড়ার বিষয়ে সব শর্তে এখনো দুই পক্ষ একমত হতে পারেনি। আগামী কয়েক মাসের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেলে এমবাপে আনুষ্ঠানিক বিবৃতিতে পিএসজি ছাড়ার ঘোষণা দেবেন।’

বিষয়:কিলিয়ান এমবাপে পিএসজি রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…