ফুটবল

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে যে বার্তা দিলেন এমবাপে

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে খেলোয়াড়রা উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির ফুটবল দল চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর উল্লাসে মেতে উঠেছে, ট্রফি হাতে নিয়ে আনন্দ প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রথমবারের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর এবার বায়ার্ন মিউনিখের মাঠেই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেইন। সাবেক ক্লাবের শিরোপা জয়ে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের বিশ্বজয়ী তারকা কাইলিয়ান এমবাপে। পিএসজির জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তা দেন তিনি।

রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘অবশেষে বড় দিনটি এসে গেল। বিজয় এবং পুরো ক্লাবের মত অভিনন্দন পিএসজি।’

বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, নেইমার জুনিয়র বা বিশ্বজয়ী কাইলিয়ান এমবাপেকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেষ্টা করেছিল প্যারিস সেইন্ট জার্মেইন। একবার ফাইনাল খেলেও অধরা শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি ফ্রান্সের ক্লাবটি।

সেবার জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল পিএসজি। এবার রেকর্ড গড়ে শিরোপা ঘরে তুললো তারা। পিএসজি ফ্রান্সের দ্বিতীয় ক্লাব যারা ইউরোপীয়ান কাপ ঘরে তুলেছে। ১৯৯৩ সালে প্রথমবার মার্শেই ইউরোপীয়ান কাপ জিতেছিল, এরপর এবার পিএসজি।

বিষয়:এমবাপে নেইমার পিএসজি মেসি রিয়াল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…