ফুটবল

ফ্রান্সসেরার পুরস্কার জিতলেন এমবাপে

এমবাপে ফ্রান্সের পুরস্কার গ্রহণ করছেন, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপে ফ্রান্সের পুরস্কার গ্রহণ করছেন, পেশাদার পোশাক পরা, উজ্জ্বল মুখের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পিএসজির মৌসুম শেষ হওয়ার এখনও বাকী দুই ম্যাচ। তার আগেই দল ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির শীর্ষ তারকার কাইলিয়ান এমবাপে। ক্লাব ছাড়ার আগে ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে বিশ্বজয়ী ফরোয়ার্ডের হাতে।

সোমবার প্যারিসে জমকালো আয়োজনে ফ্রেঞ্চ প্লেয়ার্স ইউনিয়নের পুরস্কার বিতরণীতে এমবাপের হাতে তুলে দেয়া হয় বর্ষসেরার পুরস্কার। টানা পঞ্চমবারের মতো ফ্রেঞ্চ লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিতলেন এমবাপে।

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে ৪৪ গোল করেছেন এই ফরোয়ার্ড। রোববারে ঘরের মাঠে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন এমবাপে। তুলুজের কাছে সেই ম্যাচে ৩-১ গোলে হেরেছে পিএসজি। ম্যাচের একমাত্র গোলটি এমবাপের।

পুরস্কার পাওয়াদের তালিকাতেও আধিপত্যের ছাপ পিএসজির। বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন দলটির মিডফিল্ডার ওয়ারেন জেইর এমেরি আর বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন জিয়ানলুইজি দোন্নারুমা।

বিষয়:এমবাপে পিএসজি বর্ষসেরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…