ফুটবল

পিএসজিতে থাকতে চান না এমবাপে

এমবাপে পিএসজিতে থাকতে চান না বলে ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড় এমবাপে গোল করে উল্লাস প্রকাশ করছেন, পিএসজির জালে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্যারিস সেইন্ট জার্মেইনের তারকা ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে আর থাকতে চান না। আগামী বছর, অর্থাৎ ২০২৪ সালে চুক্তি শেষ হলে চলে যেতে চান, খবর ফ্রান্সের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম লে’কিপের।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন, ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, ১২ মাসের চুক্তি বৃদ্ধির অর্থাৎ, ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করার যে সুযোগ তার রয়েছে সেটা গ্রহণ করছেন না। ক্লাব কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন।

ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, পিএসজি এখনও চুক্তি বৃদ্ধি করতে আশাবাদী। গতবছর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগাযোগের পর একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। লস ব্লাঙ্কোসদের ফরোয়ার্ড করিম বেনজেমা চলে যাওয়ায় এমবাপের প্রতি আবারও আগ্রহ প্রকাশ করেছেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

পার্ক ডে প্রিন্সেসের ২৪ বর্ষী ফরোয়ার্ড কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। উত্তেজনাপূর্ণ ওই ম্যাচে ফ্রান্স টাইব্রেকারে হেরে যায় এবং টানা দুবার বিশ্বকাপ হাতে নেয়ার স্বপ্নভঙ্গ হয় এমবাপের।

বিষয়:কাতার বিশ্বকাপ কিলিয়ান এমবাপে পিএসজি ফ্রান্স রিয়াল মাদ্রিদ লিগ ওয়ান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…