চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপেহীন পিএসজির শুরুটা ‘ভালোই’ হয়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির খেলোয়াড়রা মাঠে জিতের উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাইলিয়ান এমবাপেকে ছাড়া নতুন মৌসুম শুরু করেছে ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব পিএসজি। উদ্বোধনী ম্যাচে এমবাপের অভাব বুঝতে দেননি ডেম্বেলে-বারকোলা-কুলো মুয়ানিরা। ম্যাচ জিতে স্বস্তিতে দলটির কোচ লুইস এনরিকে।

লা হাভরেকে শুক্রবার তাদের মাঠে ৪-১ ব্যবধানে হারিয়েছে পিএসজি। ম্যাচে পিএসজির হয়ে গোল চারটি করেছেন লি কাং-ইন, উসমানে ডেম্বেলে, ব্রাডলি বারকোলা ও রান্ডাল কোলো মুয়ানি। এর মধ্যে ডেম্বেলে, বারকোলা ও কোলো মুয়ানি মাঠে নেমেছিলেন বদলি হিসেবে।

পিএসজিতে ৭ মৌসুম কাটিয়ে মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদ যোগ দেন ফরাসি তারকা এমবাপে। তাকে ছাড়া নতুন যুগের সূচণা বেশ ভালোভাবেই করল ফরাসি চ্যাম্পিয়ন দলটি।

Banglabid

ম্যাচ শেষে স্পেনিয়ার্ড কোচ লুইস এনরিকে বলেছেন, ‘এটা মৌসুমের প্রথম ম্যাচ, শুরুটা ভালোই হলো। ম্যাচে আমাদের উত্থান-পতন ছিল। কিন্তু বদলি খেলোয়াড়েরা আমাদের জন্য অনেক কিছু করেছে। চূড়ান্ত ফলের কারণে এই বিষয়টা আড়াল হয়ে গেছে যে আমাদের আরও উন্নতি করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনরিকএমবাপেপিএসজিমুয়ানিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT