ফুটবল

এমবাপেকে বিনামূল্যে যেতে দেবে না পিএসজি

এমবাপে ফুটবল খেলোয়াড়ের ছবি, পিএসজি দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপে পিএসজি দলের জার্সি পরা একজন ফুটবল খেলোয়াড়ের ছবি, তিনি মাঠে অবস্থান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিএসজিতে থাকতে চাইলে কাইলিয়ান এমবাপেকে অবশ্যই নতুন চুক্তি করতে হবে। কারণ বিশ্বকাপজয়ী ফুটবলারকে ফ্রেঞ্চ ক্লাবটি কোনো অবস্থাতেই বিনামূল্যে যেতে দেবে না। বিষয়টি নিজের মুখেই বলেছেন ক্লাব সভাপতি নাসের আল-খেলাইফি।

গত মাসে ক্লাবের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন এমবাপে। সেখানে তিনি চুক্তির মেয়াদ আর বাড়াতে চান না বলে জানিয়েছেন। ২০২৪ সালের জুন মাসে ২৪ বর্ষী ফুটবলারের সঙ্গে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের চুক্তির মেয়াদ শেষ হবে।

এএস মোনাকো থেকে ২০১৭ সালে ১৮০ মিলিয়ন ইউরো খরচ করে এমবাপেকে পিএসজিতে আনা হয়েছিল। সেই অর্থ আদৌ উঠিয়ে আনতে পারবে কিনা, তা নিয়ে ফ্রেঞ্চ জায়ান্টরা সংশয়ের মধ্যে রয়েছে। ইতিমধ্যেই লিওনেল মেসিকে বিনামূল্যে ছেড়েছে পিএসজি। একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্যই গত পাঁচ মৌসুমে লিগ ওয়ানের সর্বাধিক গোলদাতাকে নতুন চুক্তির জন্য চাপ দেয়া হচ্ছে।

আল-খেলাইফি সাংবাদিকদের বলেন, ‘আমার অবস্থান খুবই পরিষ্কার। আমি প্রতিবার একই ঘটনার পুনরাবৃত্তি চাই না। কাইলিয়ান যদি থাকতে চায়, আমরা চাই সে থাকুক। কিন্তু তাকে একটি নতুন চুক্তিতে সই করতে হবে।’

‘আমরা বিনামূল্যে বিশ্বের সেরা খেলোয়াড়কে হারাতে চাই না। আমরা তা হতে দিতে পারি না। এটি একটা ফ্রেঞ্চ ক্লাব। তিনি বলেছিলেন আমি কখনোই বিনামূল্যে চলে যাব না। আজ যদি তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন, সেটা আমার দোষ নয়। আমরা বিশ্বের সেরা খেলোয়াড়কে বিনামূল্যে হারাতে চাই না, এটি খুব স্পষ্ট।’

বিষয়:এমবাপে খেলাইফি চুক্তি পিএসজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…