ফ্রান্সের প্যারিসে ট্রাফিক পুলিশের গুলিতে নায়েল নামের ১৭ বর্ষী এক ফরাসি-আলজেরীয় নাগরিক নিহত হয়েছেন। ঘটনাটি মানতে পারছেন না তারকা ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। ফ্রান্সে এমন ঘটনাকে ‘অগ্রহণযোগ্য পরিস্থিতি’ বলছেন বিশ্বকাপজয়ী এমবাপে।
প্রতিক্রিয়া জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যম বেছে নেন ২৪ বর্ষী তারকা। লিখেছেন, ‘আমার ফ্রান্সের জন্য খারাপ লাগছে। এটি একটি অগ্রহণযোগ্য পরিস্থিতি। আমার সমস্ত চিন্তা ও ভালোবাসা নায়েলের পরিবারের প্রতি, সে খুব দ্রুত চলে গেল।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, একজন পুলিশ অফিসার একজন গালিচালকের দিকে বন্দুক তাক করে আছেন, গুলি করার পর সেই গাড়িটি থেমে যায়। ব্যক্তিটি ছিলেন নায়েল। পরে আহত নায়েলকে হাসপাতালে জরুরি চিকিৎসা দেয়া হলেও বাঁচানো যায়নি।
প্যারিসের পশ্চিমে নান্টেরে শহরে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত পুলিশ অফিসারকে আটক করা হয়েছে।








